উত্তরের আট জেলার সেরা কৃতিত্ব অর্জনকারী নয়জন ব্যক্তিত্বকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়নঃ নিজ নিজ ক্ষেত্রে তারা প্রত্যেকেই কৃতিত্বের অধিকারী। শিলিগুড়ি উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে উত্তরের আট জেলার এমনই সেরা কৃতিত্ব অর্জনকারী নয়জন ব্যক্তিত্বকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বর্ষের চিরাচরিত প্রথা মেনেই দার্জিলিং জেলার সমতল ও পাহাড় থেকে দুজনকে এই পুরস্কার দেওয়া হয়। দার্জিলিং জেলার পাহাড় থেকে সমাজসেবী রঙ্গু সৌরিয়া ও সমতলের শিলিগুড়ির স্বনামধন্য একসময়ের লন্ডন,আয়ারল্যান্ড ও প্লাজগো, তিন রয়্যাল কলেজের এফআরসিপি মেম্বার চিকিৎসক ডাঃ শেখর চক্রবর্তীরকে বঙ্গরত্নে সম্মানিত করা হয়।
জলপাইগুড়ি জেলা থেকে এই পুরস্কার পেতে চলেছেন রাজা রাউত পরিবেশবিদ ও সমাজকর্মী, কালিম্পঙ থেকে বাংলার শ্রেষ্ঠ সম্মান বঙ্গরত্ন খেতাবে ভূষিত হচ্ছেন নাট্যকার সিকে শ্রেষ্ঠা। আলিপুরদুয়ারের আদিবাদী কৃষ্টি সংস্কৃতির লেখক প্রমোদ নাথ,কোচবিহারের প্রথমসারির ইংরেজি দৈনিকের সাংবাদিক মইনুদ্দিন চিস্তি,উত্তরদিনাজপুরের বিশিষ্ট অধ্যাপক পার্থ কুমার সেনকে বঙ্গরত্নে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে দীর্ঘ সময় ধরে আদিবাসীদের শ্রেণীর মানুষের উন্নয়ন ও অগ্রসরের জন্য কাজ করে চলছেন তপন কুমার চক্রবর্তী তাকে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে বঙ্গরত্ন পুরষ্কার তুলে দেন।
মালদা প্রখ্যাত নাট্যকার পরিমল ত্রিবেদীকেও এবারে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয় এদিন মঞ্চে। বাংলার কৃতিত্বতের অধিকারি সকল বিশিষ্ট ব্যক্তিত্বদের সকলকে নিজে হাতে গৌরবান্বিত এই সেরার সম্মান স্বরূপ শংসাপত্র ও স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। গৌরবের এই মুহূর্তে তার সঙ্গে মঞ্চে ছিলেন পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটন মন্ত্রী গৌতম দেব, জিটিয়ের অনিত থাপা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, ভাইস চেয়ারম্যান নান্টু পাল।
Post a Comment