ভোটের অংকে নয়, উন্নয়নয়েই নজর, আগামী পাঁচ বছরে উত্তরবাসীর ছাত্র যৌবনকে নিজের পায় দাঁড় করাবো, বার্তা মুখ্যমন্ত্রীর - The News Lion

ভোটের অংকে নয়, উন্নয়নয়েই নজর, আগামী পাঁচ বছরে উত্তরবাসীর ছাত্র যৌবনকে নিজের পায় দাঁড় করাবো, বার্তা মুখ্যমন্ত্রীর

 


দি নিউজ লায়নঃ    মুখ্যমন্ত্রীর আগমনে কানায় কানায় ভরলো শিলিগুড়ির বাঘাযতিন ময়দান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব ধর্ম সমন্বয়ের পথিকৃৎকে জাতীয় অখন্ডতার গীতিতে নৃত্যের মধ্য দিয়ে স্বাগত জানালো শিলিগুড়ি। ভোটের অংক নয় উন্নয়নেই নজর মমতার। সোমবার দুপুরে বাগডোগড়া বিমানবন্দরে নেমে সোজা সড়কপথে শিলিগুড়ি বাঘাযতিন পার্কে দুপুর ২.৫০নাগাদ উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে এদিন হাজার হাজার মানুষের ঢলে তিল ঠাঁই দুষ্কর হয়ে ওঠে শিলিগুড়ির কেন্দ্রে বাঘাযতীন মাঠে। এবারে ১১তম উত্তরবঙ্গ উৎসবে করোনার বিশেষ পরিস্থিতির জন্য উদ্বোধনী অনুষ্ঠান শিলিগুড়িতে কাঞ্চনঝঙ্গা স্টেডিয়াম থেকে সরিয়ে বাঘাযতীন ময়দান স্থানান্তরিত করা হয়।


 প্ৰথমে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের কথা না থেকে থাকলেও উত্তরের আবেগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি শেষ মুহূর্তে তার পরিকল্পনা বদলে ফেলেন। এদিন বিগত বছরগুলির রীতি মেনেই শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাকে বরণ করেন সবুজ শাড়িতে কয়েকশো মহিলারা। নৃত্য শিল্পীদের  পরিবেশনায় খুশি হয়ে তাদের জন্য ২লক্ষ টাকা পুরস্কার মূল্য ও সিল্কের শাড়ি উপহার ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রী নিজেই মঞ্চ থেকে জানান উত্তরবঙ্গ উৎসব করে সকলেই আমরা গর্বিত। এরমধ্য দিয়ে আমরা অর্জন করলাম উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি, আমরা অর্জন করলাম সকলের ভালোবাসা। উত্তরবঙ্গকে সম্মান জানিয়ে এদিন প্রতিবারের মতোই আট জেলার চিকিৎসা-স্বাস্থ্য থেকে শিক্ষা,সাহিত্য, সমাজসেবা, অধ্যাপনার ক্ষেত্র থেকে নয়জন কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিকে বঙ্গরত্ন সম্মানে নিজ হাতে স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।


তিনি মঞ্চ থেকে বলেন এই উৎসব হবে কিনা তা নিয়ে একটা   সংশয় ছিল অনেকের মধ্যে। এই নিয়ে মন্ত্রী গৌতম দেব ও মন্ত্রী রবিন্দ্রনাথ ঘোষ কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন আমি জানাই উৎসব হবে,উৎসব কখনও থেমে থাকেনা। আমার আজই মালঙ্গি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার আমার ফালাকাটায় যাওয়ার কথা। কিন্তু আমার মনে হলো আমি বাগডোগড়ায় নামবো কিন্তু উত্তরবঙ্গ উৎসবে আসবো তা হয়না। তাই আমি বাগডোগড়ায় নেমে সোজা উত্তরবঙ্গ উৎসবে চলে এলাম। এদিন নাচে গানে উৎসবের সূচনা ছিল মনোমুগ্ধকর। অন্যদিকে ভোটের অংকে নয়, উন্নয়নয়েই নজর মুখ্যমন্ত্রীর তা ফের স্পষ্ট করে দেন এদিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উৎসব মঞ্চ থেকে উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে আগামীতে অনেক শিল্প আসবে উত্তরবঙ্গে।


 উত্তরবঙ্গের ছেলে মেয়েদের দক্ষতায় শান দিয়ে তৈরি থাকারও বার্তা দিলেন উৎসব মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন আগামী পাঁচ বছরে উত্তরবাংলায় আরও শিল্প আসছে। কখনও হতাশায় ভুগবেন না। আগামী পাঁচ বছরে ছাত্র যৌবনকে নিজের পায় দাঁড় করাবো। নিজেদের তৈরি করুন, নিজেরা তৈরি হন। হতাশায় ভুগবেন না উত্তরবাসীর জন্য এই মূল বার্তা মুখ্যমন্ত্রীর।একইসঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নকে নজর করেই এদিন কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস খোলার ঘোষণা করেন উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে তিনি। জলপাইগুড়ি জেলায় মোহিতনগরে স্টার সিমেন্ট প্ল্যান্টে ৪৫০কোটির প্রজেক্ট সেখানে উত্তরবঙ্গের ৭০০০কর্মী নিযুক্ত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.