ত্বকের বার্ধক্য কমাতে 7 টিপস - The News Lion

ত্বকের বার্ধক্য কমাতে 7 টিপস

 


দি নিউজ লায়নঃ

১। টেনশন, অবসাদ, সারাদিনের কাজের চাপে ত্বকে কালচে ছোপ ও হালকা দাগের উপদ্রব। তাই চাপমুক্ত থাকার চেষ্টা করুন।

২। খাবারের প্রতিও যত্ন নিতে হবে। খাবারের তালিকায় রাখুন ভিটামিন সি।

৩। ধূমপান করবেন না। বিষাক্ত ধোঁয়ায় শরীরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ত্বকও।


৪। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিনের ব্যবহার করুন। ঘরে ফিরে ত্বক পরিষ্কার করুন ও ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৫। তারুণ্য ধরে রাখতে প্রতিদিন প্রচুর জল পান করুন। ইউরিনের সঙ্গে বের হয়ে যাবে শরীরে জমে থাকা দূষণ। আর ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

৬। মৌসুমি ফল, শাকসবজি ছাড়াও ডায়েটে থাকে ভিটামিন এ, ই আর সি। জাঙ্ক ও মিষ্টি খাবার এড়িয়ে চলুন।

৭। সপ্তাহে একবার ত্বক পরিষ্কার করুন। চিনির গুঁড়ো আর ক্রিম বা দুধের সর দিয়েও বাড়িতে বানিয়ে নিতে পারেন স্ক্রাব।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.