চাইল্ড লাইনের সহযোগিতায় উদ্ধার বিবাহিত নাবালিকা - The News Lion

চাইল্ড লাইনের সহযোগিতায় উদ্ধার বিবাহিত নাবালিকা

 


দি নিউজ লায়নঃ    নদিয়া চাইল্ড লাইনের তৎপরতায় ও শান্তিপুর থানার সহযোগিতায় উদ্ধার হল একটি বিবাহিত নাবালিকা। জানা যায় ওই বিবাহিত নাবালিকার বাড়ি শান্তিপুর ব্লকের অন্তর্গত ঘোড়ালিয়া পঞ্চায়েতের খাপড়া ডাঙ্গা এলাকায়। বেশ কয়েকদিন আগে শান্তিপুর থানার মোড় সারাগর নতুন পাড়া এলাকার 26 বছর বয়সী এক যুবকের সাথে চলে যায় ওই নাবালিকা।


 শনিবার অভিযোগের ভিত্তিতে নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা শান্তিপুর থানার সহযোগিতায় শান্তিপুর থানার মোড় সারা ঘর নতুন পাড়া এলাকায় ওই যুবকের বাড়ি থেকে উদ্ধার করে 16 বছর বয়সী বিবাহিত নাবালিকাকে। 


এরপর শান্তিপুর থানায় লিখিত আইনানুগ সমস্ত নিয়ম অনুযায়ী নদীয়ার চাইল্ড লাইনের কর্মীরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ওই নাবালিকার মেডিকেল করায়। এরপর কৃষ্ণনগর নগেন্দ্র নগর গার্লস হোমে নিয়ে যাবেন বলে জানান চাইল্ড লাইনের কর্মীরা। সেখানেই ওই নাবালিকাকে রাখার ব্যবস্থাও করবে নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.