জামুনিতে জিটিএর একটি গেস্ট হাউস এ আগুন - The News Lion

জামুনিতে জিটিএর একটি গেস্ট হাউস এ আগুন

 


দি নিউজ লায়নঃ        জামুনিতে জিটিএর একটি গেস্ট হাউস এ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার মার্চ রাতে আগুন লাগে খুব সম্ভবত উপরের তলায় আগুন লাগে এবং পরে তা গেস্ট হাউসে ছড়িয়ে পরে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকেরা মনে করছেন শর্ট সার্কিট এর জেরেই এই আগুন লাগে।


 তবে যেহেতু যে গেস্ট হাউসে আগুন লেগেছে তা গোর্খা নেতা বিমল গুরুংয়ের বাসভবনের কাছে তাই এই ঘটনার পেছনে কোনো রকম নাশকতা রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে জিটিএর পর্যটন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এবং দমকল বিষয়টি তদন্ত করে দেখছে সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.