সুন্দরবনে নেশা মুক্ত সমাজ গড়তে পুলিশের পদযাত্রা
দি নিউজ লায়নঃ নেশার আঁতুড় ঘর তৈরী হয়েছে সমাজের সর্বত্র।প্রতিদিনই বাড়ছে নেশাগ্রস্থ মানুষের সংখ্যা।আর এই নেশার জন্য প্রতিনিয়ত সমাজে বাড়ছে দুষ্কৃতিদের আনাগোনা। বাড়ছে দুষ্কৃতি কার্যকলাপও।প্রতিনিয়ত হচ্ছে নারীপাচার ও শিশু পাচারের মতো ঘটনা। যাতে করে নেশানেশা মুক্ত স্বচ্ছ সমাজ গড়ে তোলা যায় তারজন্য সচেতনতার বার্তা দিয়ে সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত গ্রামে গুলিতে প্রচার পর্ব শুরু করলো ক্যানিং থানার পুলিশ।
সোমবার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের ইটখোলা অঞ্চলে দুপুর থেকে বিকাল পর্যন্ত ক্যানিং থানার আইসি আতিবুর রহমান,এস আই লিটন হালদারের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং গ্রামের সাধারণ মানুষজন বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে সচেতনতার প্রচার করেন।মাইকেও চলে প্রচার পর্ব।এদিনে এমন অভিনব কর্মসূচিতে খুশি এলাকার মানুষজন।এ বিষয়ে ক্যানিং থানার আইসি আতিবুর রহমান বলেন আগামী দিনে এমন প্রচার অভিযান ক্যানিং থানার সর্বত্র এলাকায় জারী থাকবে।

Post a Comment