যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কেতুগ্রাম থানা এলাকায় - The News Lion

যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কেতুগ্রাম থানা এলাকায়

 


দি নিউজ লায়নঃ     যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কেতুগ্রাম থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার নিরোল এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম পূর্নিমা বিশ্বাস(৪৬) ও জয়দেব মণ্ডল(৩০)। সোমবার এলাকার একটি পুকুরের পাড়ে গাছের ডাল থেকে পুলিশ তাঁদের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। জয়দেব মন্ডল অবিবাহিত এবং পূর্নিমা মন্ডল গৃহবধূ।


 অসমর্থিত সূত্রে খবর, ওই অবিবাহিত  যুবকের সাথে গৃহবধূর সম্পর্ক গড়ে ওঠে। মৃত পূর্ণিমাদেবীর স্বামী বিজয় বিশ্বাস। অবশ্য পূর্নীমাদেবীর স্বামী বিজয়বাবু সাংবাদিককে বলেন, ‘আমি সন্ধ্যায় বাজার গিয়েছিলাম। রাত্রি ন’টা সাড়ে ন’টা নাগাদ বাড়ি ফিরি। তখন আমার স্ত্রীকে বাড়িতে দেখতে পাইনি। তবে জয়দেবের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কের বিষয়ে আমার কিছু জানা নেই।’ 


অন্যদিকে জয়দেবের দাদা সুখদেব মণ্ডলও সাংবাদিককে বলেন, ‘ওই মহিলা আমার ভাইয়ের থেকে বয়সে অনেক বড়ো। তাই ওনার সঙ্গে ভাইয়ের সম্পর্ক থাকতে পারে তা কোনও দিন কল্পনা করিনি। ভাইয়ের এই পরিণত মেনে নিতে পারছি না।’ এদিন গ্রামের পাশে কুরুমপুকুর পাড়ে বাগানের একটি আম গাছ থেকে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কি কারণে এই ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.