ভোট যত এগিয়ে আসছে, বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির অন্দরে কোন্দল ততই বাড়ছে - The News Lion

ভোট যত এগিয়ে আসছে, বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির অন্দরে কোন্দল ততই বাড়ছে

 


দি নিউজ লায়নঃ     ভোট যত এগিয়ে আসছে,বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির অন্দরে কোন্দল ততই বাড়ছে।কিছুদিন আগেই বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুরের বিরুদ্ধে সরাসরি দলকে ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। নিজের স্বার্থে মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি করার অভিযোগও তুলেছিলেন তিনি।এবার বিজেপির গাইঘাটা পশ্চিম মন্ডল সভাপতি সুদিপ বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার পড়ল গাইঘাটা বিধানসভা এলাকায়। তার বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরাই এই পোস্টার মেরেছে বলেই অভিযোগ উঠেছে।বিজেপি অবশ্য এই পোস্টার ইস্যুতে তৃণমূলকেই কাঠগোড়ায় তুলেছে।এটা বিজেপির দলিয় কোন্দলকেই দায়ী করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।       



এর আগেও বারাসত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। ফের পোস্টার রাজনীতি উঠে এল গাইঘাটায়। গাইঘাটার পশ্চিম মন্ডলের বিজেপি সভাপতি সুদীপ বিশ্বাসের নামে পোস্টার পড়লো গাইঘাটার পশ্চিম মণ্ডলের গাইঘাটা বাজার, গোপালপুর মোড়, মল্লিকপুর বাজার সহ একাধিক জায়গায়।এদিন সকালে পোষ্টারগুলো চোখে পরে স্থানীয়দের। পোস্টারে লেখা রয়েছে পঞ্চায়েত বিক্রি করা সুদীপ বিশ্বাস কে মানছি না। মন্ডল সভাপতি সুদীপ বিশ্বাস দূর হটো। বিজেপি বাঁচাও, দুর্নীতিবাজদের হাটাও। স্বাভাবিক ভাবেই গাইঘাটা পশ্চিম মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোস্টার ঘিরে   শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


এই বিষয়ে বিজেপির গাইঘাটা পশ্চিম মন্ডলের সভাপতি সুদীপ বিশ্বাসের দাবি  তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এইসব করছে। এর সঙ্গে বিজেপির কয়েকজনের যোগাযোগ থাকতে পারে। বিজেপিকে দুর্বল করার জন্য এইসব চেষ্টা করছে তৃণমূল।


অভিযোগ অস্বীকার করে  গাইঘাটার তৃণমূলের আহ্বায়ক ধনেশ নারায়ণ গুহ বলেন এটা বিজেপির দলীয় কোন্দল। বনগাঁর বিজেপি সাংসদ  শান্তনু ঠাকুর এবং তার বিরুদ্ধ গোষ্ঠীর মধ্যে  যে কোন্দল চলছে এটা তারই ফলশ্রুতি। এখানে তৃণমূলের কোন যোগসূত্র নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.