শিলিগুড়ি তিন বিধানসভার কেন্দ্রে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুললেন তৃনমূল নেতা কর্মীরা - The News Lion

শিলিগুড়ি তিন বিধানসভার কেন্দ্রে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুললেন তৃনমূল নেতা কর্মীরা

 


দি নিউজ লায়নঃ     শিলিগুড়ি তিন বিধানসভার কেন্দ্রে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুললেন তৃনমূল নেতা কর্মীরা। সোমবার শিলিগুড়ি বিধানসভা সহ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, মাটিগাড়া-নকশালবাড়ির পাশাপাশি টাউন ব্লকে স্লোগান লঞ্চ করেন তৃনমূল নেতৃত্বরা। রবিবার শিলিগুড়ি হিলকার্ট রোডের দার্জিলিং জেলা তৃণমূলের দলীয় কার্য্যালয়ে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান লঞ্চ করে নির্বাচনী প্রচারে নামে তৃনমূল।


 এরপরই সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি লালদ্বীপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচনী প্রচার হিসেবে স্লোগান লঞ্চ করে তৃনমূল।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃনমূল দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান নান্টু পাল, জেলার মুখপাত্র বেদব্রত দত্ত, নিখিল সাহানি, শ্রমিক সংগঠনের অলক চক্রবর্তী,জেলা যুব সভাপতি কুন্তল রায়, ছাত্র সভাপতি নির্নয় রায় সহ অন্যান্যরা। 


তারা স্পষ্ট জানান লালদ্বীপ বলে কিছু নেই। এবারে রাজ্যের উন্নয়নই নির্বাচনী লড়াইয়ের  হাতিয়ার তৃণমূলের। বাংলা তার নিজের মেয়ে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রয়েছে। শিলিগুড়ি বা তার দার্জিলিং জেলার বিধানসভা কেন্দ্র তার ব্যতিরেক নয়। একই সঙ্গে এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় দেবাশীষ প্রামানিকের নেতৃত্বে এদিন নতুন স্লোগান লঞ্চ করে কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি শিলিগুড়ি টাউন ব্লকেও সাংবাদিক বৈঠকের মাধ্যমে নতুন স্লোগানকে সামনে রেখে কর্মসূচি নেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.