ঢাকার অনুকরণে এবার এদেশে প্রথম স্থায়ী ভাষা শহীদ স্মারক দুর্গাপুরে - The News Lion

ঢাকার অনুকরণে এবার এদেশে প্রথম স্থায়ী ভাষা শহীদ স্মারক দুর্গাপুরে

 


দি নিউজ লায়নঃ     আজ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস।একদিন পুর্ব পাকিস্তান অধুনা বাঙলাদেশে এই বাঙলা ভাষাকে মাতৃভাষার স্বীকৃতি দেওয়ার জন্য রক্তক্ষয়ী লড়াই হয়েছিল।সেই লড়াই এ ভাষা শহীদ হয়েছিলেন রফিক,বরকত সহ অনেকেই।ঢাকাতে ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয় ভাষা শহীদ স্মারক।


 বাঙালদেশে সেই ভাষা শহীদদের স্মারক দেখতে যায় বিশ্বের বহু দেশের মানুষ। এবার দেশে সম্ভাব্য প্রথম দুর্গাপুরের একটি বে-সরকারি বাঙলা মাধ্যম বিদ্যালয়ে ঢাকার অনুকরণে গড়ে তোলা হল ভাষা শহীদ স্মারক "" একুশে একুশ""।


এই বিদ্যালয়ে শ্রেণী কক্ষগুলি ভাষা শহীদদের নামে উৎসর্গ করা হয়।এই বিদ্যালয়ের সম্পাদক সুশান্ত পোদ্দার জানান,আমরা গর্বিত আমরা বাঙালি। বাঙলা ভাষাকে মর্যাদা দিতে একদিন যারা প্রান দিয়েছিলেন তাদেরকে স্কুল প্রতিষ্ঠার সেই দিন থেকেই শ্রদ্ধার সাথে স্মরন করি সাড়ম্বরে। এবার একুশে একুশ। তাই এই ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয়েছে ঢাকার অনুকরণ করে ভাষা শহীদ স্মারক।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.