বিজেপিতে যোগদানের কয়েক সপ্তাহের মধ্যে আবার তৃণমূল কংগ্রেসে ফিরলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্যা মিলি সরদার - The News Lion

বিজেপিতে যোগদানের কয়েক সপ্তাহের মধ্যে আবার তৃণমূল কংগ্রেসে ফিরলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্যা মিলি সরদার

 


দি নিউজ লায়নঃ     ভোটের দোরগোড়ায় ঘর ওয়াইপসি তৃণমূল কংগ্রেসের। বিজেপিতে যোগদানের কয়েক সপ্তাহের মধ্যে আবার তৃণমূল কংগ্রেসে ফিরলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্যা মিলি সরদার। রবিবার বারুইপুরের মদারাটে তৃণমূল কংগ্রেসের কর্মী সন্মেলনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন বারুইপুর প্রশাসকমণ্ডলির সদস্য গৌতম দাস। 


ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দোপাধ্যায়,জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ অন্যরা। প্রসঙ্গত,চলতি মাসের ২ ফেব্রুয়ারি বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে বিজেপির জনসভায় তাঁর হাতে পতাকা তুলে দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূলে আবার ফিরে এসে মিলি সরদার বলেন,বিজেপি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাদের দলে নিয়েছিল। কিন্তু ওই দলে থাকার কোন ইচ্ছে আমার নেই। তাই তৃণমূলেই ফিরে এসে আবার উন্নয়নের কাজ করতে চাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.