সুন্দরবনে ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে পিচের রাস্তার শিলান্যাস - The News Lion

সুন্দরবনে ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে পিচের রাস্তার শিলান্যাস

 


দি নিউজ লায়নঃ    রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ডাবু এলাকায় পিএম জি এস ওয়াই ও বাংলা সড়ক যোজনার ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে প্রায় ১৩ কিলোমিটার পি সি সেন রায়বাঘিনী থেকে গোলাবাড়ি খেয়াঘাট পর্যন্ত পিচের রাস্তার শুভ শিলান্যাস করেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল।নব নির্মিত এই পীচের রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেলে উপকৃত হবে প্রায় ২ লক্ষ মানুষ।পাশাপাশি সুন্দরবনের সাতমুখী ডাবু ইকো ট্যুরিজম ও ডাবু পিকনিক গার্ডেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।এমনকি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার মেল বন্ধন ঘটবে।


ফলে সুন্দরবনের পর্যটকদের আকর্ষণ বাড়বে নব নির্মিত এই পীচের রাস্তাটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে।এমনকি সুন্দরবনের সোদামাটির নোনা জলে কৃষি থেকে শুরু করে মৎস্য চাষে ঘটবে ব্যাপক উন্নয়ন।উপকৃত হবে কৃষক থেকে শুরু করে মৎস্যজীবীরা।গড়ে উঠবে এলাকার মানুষজনের কর্ম সংস্থান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,জেলা পরিষদের সদস্য সুশীল সরদার, ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল প্রমূখ।


ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল বলেন এই নব নির্মিত পীচের রাস্তার আজ থেকেই শুরু হবে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।ক্যানিং পি সি সেন রোড রায়বাঘিনী থেকে গোলাবাড়ি খেয়াঘাট পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এবং চওড়া সাড়ে ২৪ ফুট এই পীচের রাস্তাটি হবে।ফলে উপকৃত হবে প্রায় ২ থেকে ৩ লক্ষ মানুষজন।পাশাপাশি ক্যানিং ডাবু পর্যটক কেন্দ্রের সঙ্গে এবং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।ফলে একদিকে যেমন সুন্দরবনের পর্যটকের আর্কষণ বাড়বে।তেমনি কৃষক থেকে শুরু করে মৎস্যজীবীদের উন্নয়ন ঘটবে।এলাকায় গড়ে উঠবে বহু কর্ম সংস্থান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.