রথে নেই অমিত শাহ-এর ছবি, ক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা - The News Lion

রথে নেই অমিত শাহ-এর ছবি, ক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা

 


দি নিউজ লায়নঃ     বৃহস্পতিবার কোচবিহারে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। উদ্বোধন করতে আসছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ পরিবর্তন যাত্রার রথে ছবি-ই নেই শাহের। পরিবর্তন যাত্রার রথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা, মুকুল বাবুলদের ছবি রয়েছে এমনকি সদ‍্য ভাজপা তে যোগ দেওয়া শুভেন্দু রাজীবের ছবি রয়েছে অথচ সেখানে ছবি নেই অমিত শাহের। গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা নেতৃত্বের একাংশ প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। 


তাদের অভিযোগ, যেভাবে তৃণমূল থেকে আসা নেতাদের রথযাত্রায় ফলাও করে ছবি দেয়া হয়েছে তা যথেষ্ট দৃষ্টিকটু। তারা এর তীব্র বিরোধী। অনেকে এমন বলছেন শুভেন্দু রাজীবের ছবি যদি রথযাত্রায় থাকতে পারে তাহলে জেলার আদি বিজেপি নেতারা কি দোষ করলেন। গোটা ঘটনার প্রতিবাদে অনেকে বৃহস্পতিবার এর কর্মসূচিতে যোগ দিতে যাবেন না বলেও জানিয়েছেন যদিও গোটা ঘটনার থেকে  দায় ঝেড়ে ফেলেছে জেলা বিজেপি নেতৃত্ব।


 কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা রায় বলছেন, 'রথের দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের। আমরা কিছু জানি না।' জেলা তৃণমূল নেতৃত্ব ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বিষয়টি বিজেপির আভ্যন্তরীন বিষয়। তবে এটা ঠিক বিজেপিতে এখন নব‍্যদের প্রাধান্য আদিরা কোণঠাসা। এই নিয়ে ওদের গোষ্ঠী কোন্দল রয়েছে। প্রচুর বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। আগামী দিনে বিজেপির কোন অস্তিত্ব কোচবিহার জেলায় থাকবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.