গানপয়েন্টে দু লক্ষ টাকা ছিনতাই - The News Lion

গানপয়েন্টে দু লক্ষ টাকা ছিনতাই

 


দি নিউজ লায়নঃ     পিস্তল দেখিয়ে এবং মারধর করে প্রায় 2 লক্ষাধিক টাকা ছিনতাইয়ে চাঞ্চল্য কোচবিহারের বলরামপুরে। আহত ব্যক্তিকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার সরেয়ার পারে। আহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন। তার বাড়ি চৌকুশি বলরামপুরে। 


জানা গিয়েছে, শাহজাহানের  বলরামপুর বাজারে একটি দোকান রয়েছে।  রাতে দোকান বন্ধ করে মোটর সাইকেলে করে তার সহকর্মীর সাথে বাড়ি ফিরছিলেন, সেই সময় সরেয়ার পার থেকে একটু এগিয়ে অপর একটি মোটরসাইকেল তাঁদের পথ আটকে দাঁড়ায়। বাইকে তিনজন ছিলো এবং তাঁদের মুখ কাপড়ে ঢাকা ছিলো। তিনজনের হাতেই পিস্তল ছিলো। গান পয়েন্টে রেখে তাদের কাছে থাকা নগদ 70 থেকে পঁচাত্তর হাজার টাকা, একটি ল্যাপটপ ও 6 টি দামি মোবাইল সহ প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয়।


 তার আগে শাহজাহান বাবু ও তার সহকর্মীকে বেধড়ক মারধর করে রাস্তার ধারে ফেলে দেয়। যাওয়ার সময় দুষ্কৃতীরা শাহজাহানের মোটরসাইকেল এর চাবিও নিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলিও উদ্ধার করে এবং আহত শাহজাহান বাবু কে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.