আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি নেতার ভাই
দি নিউজ লায়নঃ বিজেপি নেতার ভাই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলো। শুক্রবার রাতে গুসকরা শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গুসকরা ফাঁড়ির পুলিশ বিজেপি নেতার ভাই বাবলু আনসারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় বাবলু আনসারির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। একসময় মঙ্গলকোটের সিপিএমের দাপুটে নেতা ছিলেন ডাবলু আনসারি। এরপর ডাবলু আনসারি কলকাতায় গিয়ে বিজেপিতে যোগ দেন। সেই ডাবলু আনসারির ভাই বাবলু আনসারি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলো। যদিও বাবলু আনসারি সাংবাদিকদের বলেন,"আমার দাদা বিজেপিতে যোগ দেওয়ার কারনেই প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে সাজানো কেসে গ্রেফতার করা হয়েছে।"
২০১১ সালে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরেই ডাবলু আনসারি মঙ্গলকোট ছাড়া হন। তারপর থেকে ডাবলু আনসারির ভাই বাবলু আনসারি গুসকরায় শ্বশুরবাড়িতে থাকতেন। সেখান থেকেই বাবলু আনসারিকে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে।

Post a Comment