বিজেপি কখনো বাংলার মানুষের ভালো করতে পারেনি, হাজী নুরুল ইসলাম
দি নিউজ লায়নঃ সবং ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বাজারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবারএই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি বিধায়ক হাজী নুরুল ইসলাম , সাধারণ সম্পাদক খালিদ এবাদুল্লাহ, রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক গীতা রানী ভূঁইয়া জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ কাওসার আলী,, আলী আকবর খান, সভায় সভাপতিত্ব করেন ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জহুর আলী, জেলা সহ-সভাপতি তৃণমূল কংগ্রেস বিকাশ ভূঁইয়া, সবং ব্লকের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ তৃনমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আবু কালাম বক্স সহ আরো অনেকে।
ওই কর্মী সম্মেলনে বিধায়ক হাজী নুরুল ইসলাম বলেন বিজেপি কখনো বাংলার মানুষের ভালো করতে পারে না, তারা বিভেদ সৃষ্টিকারী, তারা বিভেদ করে। আজকে মমতা ব্যানার্জি আছে বলে আমরা বাংলার মাটিতে ভালো আছি। আমি সমস্ত মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব এবং সর্বস্তরের মানুষকে বলবো বিজেপি থেকে দূরে থাকুন ২০২১ এর বিধানসভা নির্বাচনে আবার বাংলার মাটিতে মমতা ব্যানার্জিকে ফিরিয়ে আনতে হবে। আমরা চাই না বাংলা গুজরাট তৈরি হোক। চোখের কাছে দেখেছি গুজরাট কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল সংখ্যালঘু মানুষদের। আজকে সারা ভারত বর্ষ সংখ্যালঘু দলিত পিছিয়ে পড়া মানুষদের উপর বিজেপি সাম্প্রদায়িক দলের অত্যাচার,চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।সাংসদডাক্তার মানস ভূঁইয়া বলেন সংখ্যালঘু মানুষ জন মমতা ব্যানার্জির সঙ্গে ছিল মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে।
সংখ্যালঘু মানুষজন মমতা ব্যানার্জিকে পছন্দ করেন ,তারা মমতা ব্যানার্জিকে ভালবাসেন তারা বেঈমান-বিশ্বাসঘাতক নয়। তারা যখন মমতা ব্যানার্জির হাত থেকে সংখ্যালঘুরা কখনো ছেড়ে যায়না। তাই মমতা ব্যানার্জি ইমামদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন । তাফসীলি আদিবাসী কেউ মমতা ব্যানার্জির ভালোবাসার বাইরে নেই। তাই বাংলার মানুষ আজ শপথ গ্রহণ করেছেন যে তারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে।বিজেপি বাংলার মাটিতে চক্রান্ত করছে একটা গন্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে।এই জন্য সংখ্যালঘু মানুষদের বলব মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে মিলেমিশে এক হয়ে কাজ করুন। আমাদের বিশ্বাস আবার মমতা ২০২১ এ বিরাট জনসমর্থন নিয়ে বাংলায় ফিরবেন।

Post a Comment