বালিচকে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার বালিচক এলাকায় শনিবার দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহী যুবকের । তাঁর নাম কৌশিক মন্ডল । বয়স ৩০ বছর। এদিন দুপুরে বাইকে চড়ে কাজে যাওয়ার সময় দ্রুতগতিতে যাওয়া একটি পিক আপ ভ্যান তাঁকে ধাক্কা মারে।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া র পথেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার ফলে বালিচক ডেবরা রাজ্য সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেবরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ঘাতক পিকআপ ভ্যান টি কে পুলিশ আটক করতে পারেনি। পুলিশ পিকআপ ভ্যানটির খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment