মুচলেকা দিয়ে দুই নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করল প্রশাসন
দি নিউজ লায়নঃ কান্দি মহকুমার অন্তর্গত একই থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে জোড়া নাবালিকার বিয়ে বন্ধ করল ভরতপুর প্রশাসন ও পুলিস কর্মীরা। ওই ব্লকের ভালুইপাড়া গ্রামে দুই নাবালিকার বিয়ের আসর বসেছিল। সেখানে হঠাৎ করে পুলিস ও প্রশাসনের লোকজন গিয়ে নাবালিকার পরিবারের সদস্যদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়।
ওই ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকার বয়স প্রায় ১৭ বছর। তারা দু’জনে স্থানীয় আমলাই ভালুইপাড়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এদিন তাদের অভিভাবকদের সম্মতিতেই ওই বিয়ের আসর বসেছিল। কিন্তু প্রশাসনের লোকজন বুঝিয়ে বলাতে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এবিষয়ে ওই ব্লকের কো-অর্ডিনেটর কল্যাণময় সরকার বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে পুলিসকে সঙ্গে নিয়ে ওই দুই বাড়িতে গিয়েছিলাম। সেখানে পরিবারের লোকজনদের বুঝিয়ে অল্পবয়সে বিয়ে না দেওয়ার জন্য একটি মুচলেকা নেওয়া হয়।

Post a Comment