সামনেই ভোট তাই আসানসোল দুর্গাপুর পুলিশ রুট মার্চ করল দুর্গাপুর শহরে - The News Lion

সামনেই ভোট তাই আসানসোল দুর্গাপুর পুলিশ রুট মার্চ করল দুর্গাপুর শহরে

 


দি নিউজ লায়নঃ     সামনেই তাই আসানসোল দুর্গাপুর পুলিশ রুট মার্চ করল দুর্গাপুর শহরে। দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত জেমুয়া গগ্রাম সহ আরো বেশ কিছু জায়গায় পুলিশ বুধবার টহল দিল।আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কাঁকসা অশক্কদ গর্গের নেতৃত্বে জেমুয়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় পুলিশী টহল হল বুধবার। জেমুয়া ভাদুবালা স্কুলও ঘুরে দেখেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা, এই স্কুলেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, স্কুলের সমস্ত ঘর আর তার পরিকাঠামো খুঁটিয়ে দেখেন পুলিশের পদস্থ আধিকারিকরা। 


এরপর গ্রামে ঢুকে গ্রামবাসীদের সাথে কথা বলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা বার্তা দেন নির্ভয়ে ভোট দেওয়ার জন্য।বুধবার একইসাথে চলে শহর দুর্গাপুরের নানা প্রান্তে পুলিশের নাকা চেকিং, সমস্ত গাড়ি চেকিং করেন পুলিশের পদস্থ আধিকারিকরা। এইদিকে পুলিশের এই তৎপরতাকে লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর ভয়ে এই তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ করেন বিজেপির জেলা এক্সেকিউটিভ মেম্বার অমিতাভ বন্দ্যোপাধ্যায়।*

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.