রাজ্যপাল বিজেপির রাজনৈতিক সুপারি নিয়ে এসেছেন, কুনাল ঘোষ
দি নিউজ লায়নঃ 'রাজ্যপাল জগদীপ ধনখড় দিল্লীর বিজেপি নেতাদের কাছ থেকে রাজনৈতিক সুপারি নিয়ে এসেছেন এ রাজ্যের সরকারকে কি করে কলুষিত করা যায়? কি করে বাংলার ভাবমূর্তি নষ্ট করা যায়? ওনার প্রতিদ্বন্দ্বিতা তৃনমূলের সাথে নয়। তিনি দেখাতে চাইছেন আদি, তৎকাল ও পরিযায়ী বিজেপির থেকেও বড় বিজেপি তিনি। এটা দেখাতে গিয়ে তিনি বড় বড় কথা বলছেন।' বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগরে তৃনমূলের একটি দলীয় সভায় যোগ দিতে গিয়ে এদিন রাজ্যপালের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি এদিন আরো বলেন, 'রাজ্যপালের উইথড্রল সিনড্রোম আছে। ঘুম থেকে উঠেই তিনি টুইট করতে শুরু করেন। তিনি আলোপ্যাথি চিকিৎসা করাতে পারেন, হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন। তাতেও কাজ না হলে তৃনমূলকে বললে আমরা আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা করে দেব'।
এদিনের সভায় যোগ দিতে এসে শুধু রাজ্যপালের বিষয়েই নয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বক্তব্যর প্রতিক্রিয়া দিতে গিয়ে কুনাল ঘোষ বলেন, 'নাড্ডা সাহেব আগে বলুন গতকাল ঝাড়গ্রামের সভায় উঠতে পারলেন না কেন? তিনি সেখানে গেলেন, বসলেন, পার্টি অফিসে বসে থাকতে হল। সামনে ২০ জন। লজ্জায় তিনি মঞ্চে উঠতে পারেননি। মানুষের কাছে প্রত্যাক্ষাত নাড্ডা এখন প্রলাপ বকছেন। ধর্ম টর্ম করেও তাঁরা প্রত্যাক্ষাত। তাঁর ভাইপো শব্দের প্রতি ভালোবাসা থাকে তাহলে ধরতে হয় এ রাজ্যে আসতে গেলে শয়নে স্বপনে জাগরনে এক তরুন যুব নেতার মুখ দেখছেন। ভয় পাচ্ছেন। কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, অর্জুন সিং এর কাছে ভাতিজা আছে। বয়স হয়েছে নাড্ডা সাহেবের। এক তরুন যুব নেতাকে কেন আক্রমণ করছেন?'
এদিন কুনাল ঘোষ বলেন 'নাড্ডা সাহেব যে পরিবর্তন যাত্রার কথা বলছেন সেটা যাত্রাপালা। একসময় নারদার ভিডিও দেখিয়ে আপনারা বলেছিলেন ভাগ মুকুল ভাগ। বলেছিলেন মুকুল চোর শুভেন্দু চোর আজ সেই মুকুল রায় আজ দলের ভাইস প্রেসিডেন্ট। তৃনমূলের যত সুবিধাবাদী, অভিযুক্ত, পাল্টিবাজরা আজ আপনার দল আলো করে আছেন। এই পরিবর্তন যাত্রা নিয়ে আপনি থাকুন। নাড্ডা সাহেবের লজ্জা হওয়া উচিৎ। তিনি দলের সভাপতি না হলে তাঁর জন্য নির্লজ্জ ও বেহায়া শব্দটা ব্যবহার করতেন। আগে দিল্লী সামলান পরে এখানে নাটক করবেন'।

Post a Comment