লালগড় এর জনসভায় নাড্ডা কে প্রত্যাখ্যান করলেন জঙ্গলমহলের বাসিন্দারা
দি নিউজ লায়নঃ ঢাকঢোল পিটিয়ে বিজেপি দলের পক্ষ থেকে লালগড় সজীব সংঘ ফুটবল মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশ সফল করতে কোন খামতি ছিল না। কিন্তু খামতি ছিল জনগণের উপস্থিতি। যেখানে ৪০ হাজার মানুষের সমাগম হবে বলে কয়েকদিন ধরে ঢাকঢোল পিটিয়ে জঙ্গলমহল প্রচার করেছিল বিজেপি নেতৃত্ব। সেখানে দেখা গেল হাজার পাঁচেকের বেশি মানুষ লালগাড় এর সভায় শামিল হয়নি। যারা ওই সমাবেশে এসেছিলেন তাদের অধিকাংশই ছিল অন্য জায়গার, যে এলাকায় তিনি সভা করেছিলেন সেই লালগাড় এলাকার মানুষ হাতে গোনা কয়েকজন ছিল,কার্যত জঙ্গলমহলের মানুষ নাড্ডার সমাবেশ কে মঙ্গলবার প্রত্যাখ্যান করেছেন।
তাতেওসভায় দাঁড়িয়ে বিজেপি নেতারা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি। মঙ্গলবার লালগড়ের সমাবেশে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ,বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী সহ বিজেপির এক ঝাঁক রাজ্য ও কেন্দ্রীয় নেতা, নেত্রী। কেবলমাত্র তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় কে গাল মন্দ করা ছাড়া কোনো বক্তব্য তাদের মধ্যে উঠে আসেনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার ভাষণে বলেন আগামী মে মাসে বাংলায় পরিবর্তন হবে। বাংলায় ক্ষমতায় আসার পর প্রথম কেবিনেট বৈঠকে বাংলার ৭৩ লাখ কৃষককে কৃষক সম্মান নিধি অনুমোদন দেওয়া হবে। বাংলায় কৃষকরা বঞ্চিত।
তিনি বলেন সারাদেশের ১১ কোটি কৃষক কৃষক সম্মান নিধি সাহায্য পেয়েছেন ।কিন্তু বাংলার কৃষকরা পায়নি ।বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই, বাংলায় উন্নতি চায় বিজেপি ।বাংলার উন্নতি করবে নরেন্দ্র মোদি। খুনের চেষ্টার বাংলায় প্রথম। চাল চুরি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজনীতি হল চুরি করা। দূর্গা পূজা, সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হয়,মহরম করতে কোন বাধা দেওয়া হয়নি। রাম জন্মভূমির শিলান্যাস যে দিন ছিল সেদিন বাংলায় কার্ফু জারি করা হয়েছিল। অথচ বাংলার কোন কিছুই উন্নয়ন করা হয়নি। বাংলার সংস্কৃতি নষ্ট করেছে ভাইপো। তিনি বলেন তোলাবাজি তে প্রথম তৃণমূল। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসছে বাংলার উন্নয়ন হবে সোনার বাংলা গড়ে তোলা হবে। আদিবাসীদের উন্নয়ন হবে। শবরদের না খেতে পেয়ে মরতে হবে না।আট জন সবর লালগড়ে অনাহারে মারা গিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন রেফ এর ঘটনাও সবথেকে বেশি । বাংলা জুড়ে যা চলছে তা ভারতবর্ষের কোন রাজ্যে হয়নি। তাই তিনি বলেন এবার পিসি ভাইপো কে বাংলার মানুষ ক্ষমতা থেকে সরাবে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে নতুন সূর্য উদিত হবে। সভা শেষ করার পর তিনি পরিবর্তন যাত্রার রথের সূচনা করেন সেই পরিবর্তন যাত্রার রথ বিলাসবহুল বাস। তাতে চেপে তিনি লালগড় থেকে ঝাড়গ্রামে আসেন। ঝাড়গ্রামে এসে সিধু কানুর মূর্তিতে তিনি ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং আরেকটি ছোট জনসভা করেন। কিন্তু যে আবেগ উৎসাহ দেখা যাবে বলে বিজেপি নেতারা বলেছিল তার ছিটেফোঁটাও দেখা যায় নি নাড্ডার জঙ্গলমহল সফর কে কেন্দ্র করে।

Post a Comment