শিলিগুড়ির জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজাতে স্বাস্থ্য ভবনে আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের - The News Lion

শিলিগুড়ির জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজাতে স্বাস্থ্য ভবনে আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের

 


দি নিউজ লায়নঃ          শিলিগুড়ির জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজাতে স্বাস্থ্য ভবনে আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যবেক্ষনে শিলিগুড়িতে আসছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারীকেরা। রাজ্যের অন্য সমস্ত জায়গার সঙ্গেই দার্জিলিং জেলায়   করোনা গ্রাফ একেবারেই নিম্নমুখী।  শিলিগুড়িতে সরকারের অধিগৃহিত বেসরকারি কোভিড হাসপাতালগুলি রুগীহীন হয়ে পড়েছে।


 দীর্ঘ মেয়াদি পরিকল্পনা রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড ইউনিট চালুর করা হচ্ছে। কোভিড ইউনিটের পরিকাঠামো খতিয়ে দেখতেই আসছে এই টিম। ১২৪ শয্যাবিশিষ্ট করোনা ইউনিট তৈরি হচ্ছে। উত্তরবঙ্গ করোনা ওএসডি সুশান্ত রায় জানান স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা মূলত কোভিড ইউনিট পর্যবেক্ষনে আসছেন। বুধবার বিকেলের দিকে তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঢুকবেন।


 অন্যদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসা অত্যাধুনিক যন্ত্রপাতি  ও চিকিৎসা পরিষেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য ভবনে চিঠি পাঠানো হচ্ছে। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাঃ প্রদীপ্ত ভট্টাচায্য জানান চিকিৎসা পরিষেবার প্রসারের জন্য বেশ কিছু ওটি টেবিল,ওটির গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতি প্রয়োজন সেসবের তালিকা তৈরি করে তার জন্য পাঁচ লক্ষ টাকার আবেদন পাঠানো হচ্ছে স্বাস্থ্য ভবনে। এই জিনিসগুলো হাসপাতালে এলে আরও অধিক সংখ্যক  রুগীদের চিকিৎসা পরিষেবার পেতে সুবিধে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.