হাইড্রোলিক ক্রেন এর ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী যুবতী
দি নিউজ লায়নঃ নৈহাটি কাঠগোলা মোড়ের কাছে আজ ভোর রাতে দিকে একটি হাইড্রোলিক ক্রেন এর ধাক্কায় গুরুতর জখম হল এক সাইকেল আরোহী যুবতী। তার অবস্থা আশংকাজনক।
নৈহাটি সাত নম্বর বিজয়নগর এলাকার এক যুবতী।নৈহাটি বরোদা ব্রীজ দিয়ে সাইকেল চালিয়ে নামার সময় ক্রেন তাকে ধাক্কা মারে। তারপরই পড়ে গিয়ে ক্রেন চাকার তলায় চাপা পড়ে যুবতী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।ক্রেন ও চালককে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।
Post a Comment