২৫০ জন বিজেপি সিপিএম কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ তৃণমূলের নতুন স্লোগান বাংলার মানুষ দিদিকেই চাই আত্মপ্রকাশের পরেই বিরোধী শিবিরে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতার রসপুর থেকে ২৫০ জন বিজেপি সিপিএম কর্মী তৃণমূলে যোগ দিল।
এদিন আমতা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ নির্মল মাজি। এদিন মন্ত্রী দাবি করেন বিধানসভা নির্বাচনের আগে এইরকম বিরোধী দলের অনেক কমী তৃণমূলে যোগ দেবে। অন্যদিকে দলত্যাগী কর্মীদের মতে দিশাহীন রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে তাদের এই দলত্যাগের সিদ্ধান্ত।

Post a Comment