জেলা নেতৃত্বকে নির্বাচনী ময়দানের চূড়ান্ত বার্তা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের
দি নিউজ লায়নঃ জেলা নেতৃত্বকে নির্বাচনী ময়দানের চূড়ান্ত বার্তা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফর সেরে উত্তরের নির্বাচনী রায় নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গের রায় রয়েছে তৃণমূলের সঙ্গেই এবারের সফর সেরে সে বিষয়ে নিশ্চিত তৃনমূল সুপ্রিমো।লালদুর্গ শিলিগুড়ি শহরে নিয়েও আশাবাদী মন্তব্য করেছেন দলের সুপ্রিমো।
চলতি সপ্তাহ থেকেই ভোটমুখী লড়াইয়ে নামার নির্দেশ দিয়েছেন জেলা নেতৃত্বকে। চারদিনের উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার কলকাতায় উদ্দেশ্যে বিমানে রওয়ানা দেওয়ার আগে দার্জিলিং জেলার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফালাকাটা আলিপুরদুয়ারের কর্মসূচি সেরে বুধবার শিলিগুড়ির অদূরে উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় বিশ্রাম নেন তিনি।
বৃহস্পতিবার সকালেই তলব করেন পর্যটন মন্ত্রী গৌতম দেবেকে। এরপরই দুপুর ১টা নাগাদ ডেকে পাঠান দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারকে। দলীয় সূত্রে জানা গিয়েছে দলের সাংগঠনিক শক্তি যাতে হাতের মুঠোর মতো শক্ত থাকে সে দিকে নজর দেওয়ার কথা জেলা সভাপতিকে জানান দলের সুপ্রিমো। দলের মধ্যে কতটা সমন্বয় রয়েছে সেবিষয়ে জানতে চান। তবে কোনোভাবেক দলীয় নেতাদের অন্যায় আবদার বা দুর্নীতির সঙ্গে আপোষ করবে না তৃনমূল সে কথাও সাফ জানিয়ে দেন দলের সুপ্রিমো জেলা সভাপতিকে।
সেক্ষেত্রে দলে থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসবে বা দুর্নীতি ও দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না দল। প্রয়োজনে অভিযোগ গুরুতর হলে দল থেকে বহিস্কার করা হবে। মানুষের যে নেতার বিরুদ্ধে ক্ষোভ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তদন্ত করবে দলই। অন্যদিকে নির্বাচনমুখী প্রচারে নেমে আরও ব্যাপক হারে মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েই মূলমন্ত্রনা দেন দলনেত্রি। মানুষের সঙ্গে থাকতে হবে প্রতিনিয়ত। নির্বাচনী প্রস্তুতি হিসেবে শিলিগুড়ি শহরে দেওয়ার লিখনের বিষয়টিও এদিন উঠে আসে এদিন জেলা সভাপতির সঙ্গে আলোচনায়।
শহরে কেন্দ্র থেকে মহকুমা এলাকায় প্রতিদিন পাঁচটি করে দেওয়াল ধরে লিখনের মধ্য দিয়ে প্রচারে নামার কথা বলেন নেত্রী। এরআগেও অত্যাধুনিক ফেস্টুন ব্যানারের পরিবর্তে দেওয়াল লিখনের ওপর জোড় দেওয়ার কথা জানিয়েছিলেন উত্তরবঙ্গের প্রকাশ্য সভা থেকেই নেত্রী। দেওয়াল লিখনের মধ্য দিয়ে বহু মানুষের রোজগার হয় সে বিষয়টিকে নজরে রেখেই এমন সিদ্ধান্ত তৃনমূল সুপ্রিমোর। অন্যদিকে মন্ত্রী গৌতম দেবেকে সরকারি প্রকল্পের আটকে থাকা কাজগুলি দ্রুত শেষ করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গের বাড়তি পাঁচ জেলার দায়িত্ব নিয়েও মন্ত্রী গৌতম দেবের প্রতিই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে সে বিষয়ে জরুরী আলোচনাও করেন তিনি।

Post a Comment