সমবায়ের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী, বিক্রম প্রধান
দি নিউজ লায়নঃ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের শিয়ালসাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন ও গ্রাহক পরিষেবা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ডিরেক্টর প্রদীপ পাত্র সহ আরো অনেকে।
নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন ও গ্রাহক পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন বাম সরকারের আমলে সমবায় কে আস্তাকুড়ে পাঠিয়েছিল। তখন সমবায় কে বাঁচানোর কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন রাজ্যের বাম সরকার ।রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায় বিল এনে সমবায়ের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছে ।
সমবায় কে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন ।তিনি বলেন এই গ্রামের খেটে খাওয়া মানুষের পক্ষে সমবায় খুব ভালো। বিপদে-আপদে মানুষের কাজে লাগে সমবায়।তাই বিপদের সময় মানুষ সমবায় এর কাছে ছুটে আসে। যখন প্রয়োজন হয় সমবায় থেকে তারা লোন নিয়ে চাষবাস ব্যবসা করে ।তাই তিনি সবাইকে সমবায় কে বাঁচিয়ে রাখার জন্য সকলের কাছে আহ্বান জানান। তিনি বলেন এই প্রতিষ্ঠান আপনার আমার সকলের। এই প্রতিষ্ঠানের কে বাঁচিয়ে রাখতে হবে তাহলে এই এলাকার আরো উন্নয়ন হবে।

Post a Comment