বেঁচে থাকার অধিকার এর নাম মমতা, সূর্য কে সাক্ষী রেখে তৃতীয়বার সরকার গড়বেন - কুনাল
দি নিউজ লায়নঃ 'সূর্যকে সাক্ষী রেখে সরকার গড়বেন মমতা- শুক্রবার বিকেলে পুরুলিয়ার সভা থেকে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের। এদিন রঘুনাথপুরের মাটিতে দাড়িয়ে তিনি বলেন, 'আমি জানি বেঁচে থাকার অধিকারের নাম মমতা। এই রঘুনাথপুর থেকে তৃণমুলের এমএলএ যাবে। মমতা শপথ নেবেন অন্তত ২২৫ টি আসন নিয়ে। সারা বাংলা ঘুরছি। সারা বাংলার মানুষ জেগে উঠেছেন উন্নয়নের পক্ষে। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে গাদ্দারদের হাত চুর্ণ করে দেবে গোটা বাংলার মানুষ। হাওয়া আর স্লোগান নয়।
বেঁচে থাকার অধিকারকে শপথ রেখে ভোট দেবেন।' তিনি আরো বলেন, ২০২১ এ করোনা চলে যাবে। বিজেপি হেরে যাবে। আর মমতা –র নেতৃত্বে তৃতীয় বার মা মাটি মানুষের সরকার দায়িত্ব নিতে চলেছে। এদিন তিনি জনসভায় আসা মহিলা কর্মীদের উদ্যেশে বলেন, 'মা বোনেদের বলছি। সাবধানে থাকবেন। মা সীতাকে যখন অপহরণ করেতে এসেছিল রাবন তখন গেরুয়া পরে ভিক্ষুকের বেশে দরজার দাড়িয়ে ছিলেন। এখন সেই ভাবে দরজায় দরজায় ঘুরছে বিজেপি নেতারা। এই রাবনদের বিশ্বাস করবেন না। এই লুঠেরা রামের কথা বলে। কাজে এরা রাবন। মা বোনেরা দায়িত্ব নেবেন। এই রাবনদের আপনারা দুয়ারে দাড়াতে দেবেন না।
এদিন কেন্দ্রীয় সরকারের কৃষক নীতিকে কটাক্ষ করে তিনি বলেন, আবার নীল চাষের দিন ফিরে আনছে এরা। কৃষকদের সাথে যুদ্ধ ঘোষনা করছে। এই রাজ্য এসে আপাতত কৃষক দরদি সাজছে। দিল্লিতে নিজের বাড়ীর পাশে কৃষকরা আন্দোলোন করছেন। সেই আন্দোলন মেটানোর ক্ষমতা তাদের নেই।
এদিন দুপুরে কেন্দ্রীয়র সরকারের জনবিরোধী নিতির প্রতিবাদের গোটা রঘুনাথপুরে মিছিল করে তৃণমূল। মিছিল শেষে বাসস্ট্যান্ডে একটি সভা হয়। এদিন কুনাল ঘোষ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুরুপদ টুডু, রঘুনাথপুরের বিধায়ক পূর্ন চন্দ্র বাউরি সহ অন্যান্যরা। এদিন তিনি আরো বলেন, যার বিরুদ্ধে চাকরির দেওয়ার অভিযোগ ছিল। নিজের বাড়ির একাধিক লোককে চাকরি দিয়েছে। তাকে তৃণমূল টিকিট দেবে না বলে জানতে পেরেই বিজেপিতে যাচ্ছে। অমিত সাহ মঞ্চে তাকে মালা পরিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। এদিন তিনি জয় শ্রী রাম ধবনি নিয়ে বলেন, আমি কুনাল ঘোষ। জয়শ্রী রাম বলতে রাজী আছি। আমি জয়শ্রী রাম বলতে রাজি আছি যদি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রী রাম বললে ৫০ টাকা লিটার ডিজেল পাওয়া যায়। একশো বার বলতে রাজি আছি। যদি ২০০ টাকায় গ্যাস দিয়ে যায় রান্নার আপনারাও বলতে পারেন জয় শ্রী রাম।

Post a Comment