রেললাইনে হাতি, আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামালেন চালক - The News Lion

রেললাইনে হাতি, আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামালেন চালক

 


দি নিউজ লায়নঃ     ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচলো হাতির। রেল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7 টা 40 মিনিটে ঘটনাটি ঘটে সেবক ও গুলমা স্টেশনের মাঝে। ডাউন আলিপুরদুয়ার জংশন- শিয়ালদহ স্পেশাল ট্রেনের চালক এমকে পোদ্দার এবং সহকারি চালক আশিষ রায় লক্ষ্য করেন যে লাইনে ট্রেন রয়েছে সেই রেল লাইন ধরে হাঁটছে একটি হাতি। 


সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষেন ট্রেনের চালক। প্রাণ বাঁচে বুনোহাতির। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। বস্তুত যে অংশে এই ঘটনা ঘটেছে সেটি এলিফ্যান্ট করিডোর হিসেবে পরিচিত। এর আগেও একাধিকবার এই অঞ্চলে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঘটনা ঘটেছে। তবে বৃহস্পতিবার তার পুনরাবৃত্তি না হওয়ায় এবং শেষ পর্যন্ত হাতির প্রাণ বাঁচানো সম্ভব হওয়ায় স্বস্তিতে বনদপ্তর এবং রেল। 


ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে রেললাইনে হাতির চলাচল করার সম্ভাবনা থাকে বা এলিফ্যান্ট করিডোরের উপর দিয়ে রেল লাইন গিয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে ট্রেন চালকদের সতর্ক থাকা প্রয়োজন। গতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন ট্রেনের এবং তা ঠিকমতো করা গেলে যে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণ কে রক্ষা করা সম্ভব তা বৃহস্পতিবারের ঘটনা থেকেই স্পষ্ট হলো। এ ব্যাপারে রেল এবং বনদপ্তর আরো সমন্বয় রেখে কাজ করুক এবং বিশেষ করে রেল ট্রেন চালকদের জঙ্গল এলাকায় যেখানে বন্যপ্রাণীর রেল লাইন ব্যবহার করার প্রবণতা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিভাবে আরো সতর্ক থাকতে হবে তার উপযুক্ত প্রশিক্ষণ দিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.