বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘাটালে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে কলেজ থেকে অপহরণ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম প্রদীপ সেনাপতি ।তার বাড়ি ঘাটালের অজব নগরে। অপহৃতা কলেজ ছাত্রীর মা অমিতা রানা অভিযোগ করে বলেন ঘাটালের অজব নগরের বাসিন্দা প্রদীপ সেনাপতি তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় ।তার মেয়ে সেই প্রস্তাবে রাজি হয়নি। গত চৌঠা ফেব্রুয়ারি ঘাটাল কলেজ থেকে তার মেয়েকে প্রদীপ সেনাপতি চারজন লোক নিয়ে গিয়ে অপহরণ করে নিয়ে পালায়।
এরপর বিষয়টি জানতে পেরে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু ১৫ দিন হয়ে গেলেও এখনো পুলিশ কোন কিছু ব্যবস্থা করতে পারেনি। আমার মেয়েকে যারা অপহরণ করেছে তাদের কেও পুলিশ গ্রেফতার করতে পারেনি ।সেই দিন থানায় নিখোঁজের অভিযোগ করেছিলাম। থানায় গিয়ে আবেদন জানানোর পর পুলিশ জানায় আপনার মেয়ে র বয়স ১৮ বছর পেরিয়ে গেছে ,তাই আমরা কিছুই করতে পারবোনা। যার ফলে শুক্রবার ঘাটাল থানার পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ওই কলেজ ছাত্রীর পরিবার ও আত্মীয় স্বজনেরা। ওই কলেজ ছাত্রীর মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন জোর করে প্রদীপ সেনাপতি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তাতে আমরা রাজি হয় নি, আমার মেয়ে তা প্রত্যাখ্যান করে ।
তাই বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রদীপ সেনাপতি আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই ।সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ। কিন্তু পুলিশ আমাদের কোন কথা শুনছে না এবং আমার মেয়ে কোথায় রয়েছে তাকে আর জীবিত আমরা ফেরত পাব কিনা সেটা নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ঘাঁটাল শহর উত্তাল হয়ে ওঠে। যদিও পুলিশের দাবি পুলিশ বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং অভিযুক্ত যুবকের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Post a Comment