পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার - The News Lion

পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার

 


দি নিউজ লায়নঃ       হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের তৎপরতায় এক ট্যাক্সি যাত্রী ফিরে পেলেন তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোন। সূত্র মারফত জানা যায়, হাওড়ার মুকরাম কানোরিয়া রোড ক্রশিং পরশুরাম হোটেলের কাছে অজয় কুমার সাউ নামের ওই যাত্রী  ট্যাক্সিতে চেপে  মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি তাঁর মোবাইল ফোনটি ভুল করে ট্যাক্সির ভিতরেই ফেলে রাখেন।


 পরে  বিষয়টি খেয়াল হলে তিনি হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের অফিসারদের পুরো বিষয়টি জানান। এরপর হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ড ও তাঁদের টিম ট্যাক্সিটি চিহ্নিত করেন। সেইদিনই রাতের বেলা ওই ট্যাক্সির চালক পুলিশের কাছে ওই মোবাইলটা ফেরত দেন। গতকাল অজয় কুমার সাউ  হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ড অফিসে এসে ওই মোবাইল ফোন ফেরত পান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.