বাইক রেলির মাধ্যমে মেদিনীপুরে পবিত্র যাত্রা
দি নিউজ লায়নঃ বিজেপির পরিবর্তন যাত্রার পাল্টা পবিত্র যাত্রা কর্মসূচি শুরু করলো তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা বাইক রেলির মাধ্যমে পবিত্র যাত্রা কর্মসূচি পালন করা হয়। তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা সুসজ্জিত বাইক রেলির মাধ্যমে পবিত্র যাত্রা কর্মসূচিতে অংশ গ্রহন করে।
তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বাইক নিয়ে ওই কর্মসূচি তে সামিল হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা ও সম্পাদক সুজয় হাজরা, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বে পবিত্র যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। নজরকাড়া পবিত্র যাত্রা কর্মসূচিতে বাইক নিয়ে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন ২০১১ সালে বামেদের সরিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় বসিয়ে মানুষ ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়েছে। তাই বাংলা জুড়ে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।
সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থাকে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস বিজেপি ও তার কেন্দ্রীয় সংস্থাকে ভয় করে না। তাই এই পবিত্র যাত্রার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য তুলে ধরে প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছে ।সেই সঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি কে নিশ্চিহ্ন করার ডাক দেওয়া হয়েছে। আগামী দিনে ও এভাবেই বিভিন্ন এলাকায় পবিত্র যাত্রা কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

Post a Comment