কৃষক বিরোধী বিজেপিকে জঙ্গলমহলের মানুষ উপযুক্ত জবাব দিবেন, শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের লালগেড়িয়া অঞ্চলের মুসিনা গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুজয় হাজরা, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারি, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জীবন দাস ও কাশেম খান, তৃণমূল যুব কংগ্রেসের শালবনি ব্লক সভাপতি গৌতম বেরা সহ আরো অনেকে।
প্রকাশ্য জনসভায় এলাকার সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন।ওই জনসভায় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি তাঁর ভাষণে বলেন দিল্লি থেকে এসেছেন নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির নেতারা, যারা বাংলায় এসে কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে। কৃষকদের বাড়িতে বসে খাচ্ছে কৃষকদের সাথে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। মনে হয় এদের মত কৃষক দরদী ভারতে আর কেউ নেই। অথচ দিল্লির বুকে হাজার হাজার কৃষক দিনের-পর-দিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে কথা বলার মত বিজেপি নেতাদের কোনো ক্ষমতা নেই।
যারা আমাদের অন্নদাতা তাদের সাথে বঞ্চনা করছে বিজেপি ।এরা ক্ষমতায় আসার পর দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। এদের লক্ষ্য দিল্লি নয় বাংলা ।বাংলার মানুষ এদের চরিত্র ভালো করেই জানেন ।তাই বাংলার শান্তিপ্রিয় জনগণ বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখন থেকেই তৈরি হয়ে রয়েছেন।এরা ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একের পর এক নির্বাচনী বৈতরণী পার হয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা একের পর এক মিথ্যা কথা বলছেন।
তিনি বলেন বাংলার মানুষ হিংসা ও সন্ত্রাস চায়না। বাংলার মানুষ চায় শান্তি ,উন্নয়ন। বাংলার মানুষকে শান্তি ও উন্নয়ন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে সরকার। তাই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বাংলায় ফের ক্ষমতায় আসবে।রাজ্যের মানুষ প্রমাণ করে দিবেন তারা তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন, মমতার পাশে রয়েছেন। তিনি বলেন আপনারা বিজেপির কথায় ভুলবেন না। কারণ বিজেপি সম্প্রদায়িক শক্তি, মিথ্যাবাদী রাজনৈতিক দল। এরা হলেন দেশ বিক্রি পার্টি। তাই এরা মানুষকে ভুল বুঝানোর জন্য জয় শ্রীরাম স্লোগান দেয়।
কারণ এদের কাছে কোন উন্নয়ন নেই,তাই ওই স্লোগান দিয়ে মানুষকে ভুল বুঝাতে চাইছেন। তিনি আরো বলেন যে তৃণমূল কংগ্রেস কৃষকদের পাশে রয়েছে ,আগামী দিনেও থাকবে। তৃণমূল কংগ্রেস দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছে ।তাই আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে তিনি বিজেপিকে উৎখাত করার ডাক দেন। তিনি বলেন বিজেপি হটাও জঙ্গলমহল বাঁচাও, বিজেপি হটাও বাংলা বাঁচাও। সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষের পাশে রয়েছেন ।তা তিনি বাজেট পেশের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। কারণ জঙ্গলমহলের উন্নয়নে তিনি কোনো ত্রুটি রাখতে চান না। তাই সমস্ত মানুষের উন্নয়নের জন্য তিনি উন্নয়নমুখী বাজেট পেশ করেছেন।
Post a Comment