ভাজপার বিভেদের রথ যাত্রার পাল্টা নদীয়া জেলা জুড়ে সমর্থন যাত্রা তৃণমূলের - The News Lion

ভাজপার বিভেদের রথ যাত্রার পাল্টা নদীয়া জেলা জুড়ে সমর্থন যাত্রা তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ    ভাজপার বিভেদের রথ যাত্রার পাল্টা নদীয়া জেলা জুড়ে সমর্থন যাত্রা তৃণমূলের। শনিবার আনুষ্ঠানিকভাবে নদীয়ার চাপড়া থেকে শুরু হল এই সমর্থন যাত্রা। তৃণমূল সূত্রে খবর, প্রায় 10 হাজার বাইক থাকছে এই সমর্থন র‍্যালিতে। 250 কিলোমিটার পথ ঘুরে হবে সমর্থন যাত্রা, যার আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার। চাপড়া থানার অন্তর্গত শোনপুকুর সংলগ্ন ময়দান থেকে শনিবার মিছিল শোনপুকুর থেকে শুরু করে চাপড়া, কৃষ্ণনগর , ধুবুলিয়া ,বেথুয়াডহরি হয়ে পলাশীতে প্রথম দিন শেষ হয়। 


পরের দিন অর্থাৎ রবিবার দেবগ্রাম থেকে শুরু করে পলাশীপাড়া, বেতাই , নাজিরপুর ,করিমপুর , থানারপাড়া , তেহট্ট হয়ে চাপড়া থানার অন্তর্গত শোনপুকুর সংলগ্ন ময়দান র‍্যালী শেষ হবে। সমর্থন যাত্রার মধ্য দিয়ে মূলত ভাজপার বিভেদের রাজনীতির প্রতিবাদ জানানো হবে এবং এ ব্যাপারে যাতে সাধারণ মানুষ সতর্ক থাকেন তার অনুরোধ করা হবে। পাশাপাশি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে একের পর এক প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছে তার প্রচার চালানো হবে। 


রাজ্য সরকারের প্রতি 10 বছরের রিপোর্ট কার্ড বিলি করা হবে। পাশাপাশি আহ্বান জানানো হবে মমতাকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করার।সাধারণ মানুষ যাতে তৃণমূল সরকারকে মমতাকে সমর্থন জানান তার প্রচার চালানো হবে এই র‍্যালির মাধ্যমে। একই সঙ্গে কেন্দ্রে মোদি সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে আইন পাস করে তাদের সর্বনাশ করছে একের পর এক কেন্দ্রীয় সংস্থাকে বিক্রি করে দিচ্ছে তার প্রতিবাদ জানানো হবে র‍্যালির মাধ্যমে। সমর্থন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি রিক্তা কুণ্ডু , তৃণমূল যুব সভাপতি জয়ন্ত সাহা সহ স্থানীয় নেতৃবর্গ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.