কৃষি বিল প্রত্যাহারের দাবীতে পাণ্ডবেশ্বরে IFTU র রেল রোকো আন্দোলন - The News Lion

কৃষি বিল প্রত্যাহারের দাবীতে পাণ্ডবেশ্বরে IFTU র রেল রোকো আন্দোলন

 


দি নিউজ লায়নঃ    আগামী ২৬ শে ফেব্রুয়ারী দিল্লীতে কৃষক আন্দোলনের তৃতীয় মাস পুর্তি হবে।এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষি বিল নিয়ে কোনও প্রতিক্রিয়া না পেয়ে আজ দিল্লীতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলো ১২ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত রেলরোকো আন্দোলনের ডাক দিয়েছে।


দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে পান্ডবেশ্বরে রেললাইনে বসে পড়তে দেখা গেল CPI(ML) র শ্রমিক সংগঠন IFTU(INDIAN FEDERATION OF TRADE UNION) এর সদস্যদের।সংগঠনের নেতা কীর্তন কোটাল জানান, দেশজুড়ে আজ এই আন্দোলন।কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত না কৃষি বিল প্রত্যাহার করছে এই লড়াই চলবে।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.