টোটোয় চেপে মতসজীবির বাড়িতে মধ্যাহ্নভোজনে গেলেন অমিত শাহ - The News Lion

টোটোয় চেপে মতসজীবির বাড়িতে মধ্যাহ্নভোজনে গেলেন অমিত শাহ

 



দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে এসে টোটোয় চেপে (যন্ত্রচালিত রিক্সার আধুনিক সংস্করণ) এক মতসজীবির বাড়িতে মধ্যাহ্নভোজন সারতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাত, রুটি, বেগুনভাজা, ডাল, সবজি, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি ও পায়েস দিয়ে মধ্যাগ্নভোজন সারেন তিনি। তার আগে দক্ষিন ২৪ পরগনা জেলার নামখানার জনসভায় দাঁড়িয়ে শাহ বলেন,  পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসা ছড়ানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 



তবে তাদের সেই অভিপ্রায় সফল হবে না। তিনি  বললেন, বাংলায় একুশের ভোটের দিন তৃণমূলের একটা গুন্ডাকেও দেখা যাবে না। এদিন দক্ষিন ২৪ পরগনা জেলার নামখানার জনসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের সরকার মানুষকে যে বঞ্চনা করে, তার বিরুদ্ধেই লড়বে বিজেপি। পশ্চিমবাংলায় শুধু সরকার গড়াই বিজেপির লক্ষ্য নয়, পশ্চিমবাংলা থেকে তৃণমূলের সিন্ডিকেট শেষ করাও তাদের অন্যতম লক্ষ্য। 


শাহ হলেন, বাংলার রাজ্য সরকারি কর্মীরা তুলনামূলকভাবে অনেক কম বেতন পান। অথচ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতেই বেতন পান। তিনি বলেন, বিজেপি বাংলার সামগ্রিক পরিবর্তন চায়। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বাংলার মতসজীবিদের জন্য মতসজীবি সম্মান নিধি প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন। 


বলেন, প্রতিটি মতসজীবিকে বছরে দেড় হাজার টাকা করে দেওয়া হবে।  তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে নারীদের ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। শাহ বলেন, পশ্চিমবাংলায় আম্ফান ঝড়ের অর্থ চুরি করেছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে আম্ফান চুরির তদন্ত করা হবে। সেই সঙ্গে তিনি জোরের সঙ্গে জানান, একমাত্র বিজেপিই ক্ষমতায় আসলে পারবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আটকাতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.