রাস্তার উপর যত্রতত্র ফেলা আবর্জনা স্তুপের আগুন থেকে ইলেকট্রিকের তারে আগুন
দি নিউজ লায়নঃ শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র প্রধান রাস্তার একপাশে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের শেষাংশে, ওই অঞ্চলের বিভিন্ন আবর্জনা ফেলার ফলে স্তুপে পরিণত হয়েছে। আজ দুপুর বারোটা নাগাদ, ওই স্থানেই ট্রান্সফরমার এবং যাবতীয় তারের মোটা পাইপের প্রায় 10 ফুট উচ্চতার অগ্রভাগ দিয়ে ধোঁয়া দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়।
এলাকার বিভিন্ন দোকানদার তড়িঘড়ি বালতি এবং জলের পাইপ দিয়ে সাধ্যমত চেষ্টা করে আগুন নেভানোর। কিন্তু মাটির মধ্যে পোতা ওই পাইপের নিচে আগুন ধরে যাবার ফলে তা বেশ খানিকটা সময় লেগে যায়। আগুনের পরিমাণ কমে ছোঁয়ার পরিমাণ বাড়তে থাকে ক্রমশ। ইতিমধ্যে খবর দেওয়ার তাৎক্ষণিক পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন।তারা সমস্ত জঞ্জাল ভিজিয়ে ঠাণ্ডা করে আয়ত্তে আনেন ওই আগুন। তারা বলেন সাধারণ মানুষকে সচেতন হতে হবে, যত্রতত্র আবর্জনা ফেলার বিষয়ে।
ওই অঞ্চলের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট কোন আবর্জনার পাত্র বা ড্রেন না থাকার ফলে, ঐ অঞ্চলের ব্যবসায়ীদের খুব অসুবিধা, এ বিষয়ে পৌরসভায় জানিয়েও কোনো সুফল মেলেনি এখনো।
আগুন নেভানোর পর ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে এক প্রতিনিধি দল এসে, জানান ওই পাইপের মধ্যে তাদের সমষ্টি বৈদ্যুতিক সংযোগ এখনো হয়নি। তার আগে আগুন ধরার ফলে ক্ষতি হলো অনেকটাই।

Post a Comment