দাসপুরে সিপিএম নেতার মায়ের চিকিৎসার জন্য বাড়িতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিল প্রশাসন - The News Lion

দাসপুরে সিপিএম নেতার মায়ের চিকিৎসার জন্য বাড়িতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিল প্রশাসন

 


দি নিউজ লায়নঃ    রাজনীতির রং না দেখে দল না দেখে সকলকেই স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা দিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। যা আরেকবার প্রমানিত হলো দাসপুর দুই ব্লকের গোপীগঞ্জ এলাকার বাসিন্দা এক সিপিএম নেতার বাড়িতে গিয়ে তার মায়ের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়ার ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই  ব্লক এর খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা সিপিএম নেতা সোয়েব আলির মা সালেমা বিবি দীর্ঘ দিন ধরে অসুস্থ, চলাফেরা করতে পারেন না,দাসপুর দুই ব্লকের বিডিও অনির্বাণ সাহু বলেন আমরা  সালেমা  বিবির অসুস্থ হওয়ার খবর পেয়ে তার বাড়িতে একটি টিম পাঠায় সেখানে তার ও পরিবারের সকলের স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দেওয়া হয়েছে।


 সিপিএম নেতা সোয়েব আলি বলেন এটা কোনো রাজনৈতিক দলের  নয়, সরকারি পরিষেবা, সরকার এই পরিষেবা দিচ্ছে। তাই যে কেউই এই সুবিধা নিতে পারেন। আমার পরিবারও নিয়েছে। সালেমা বিবির বয়স ৭৪ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, দিনের বেশিরভাগ সময় হুইল চেয়ারে থাকেন। শিবিরে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি তোলার মতো পরিস্থিতি তার নেই। খবর পেয়ে শুক্রবার সোয়েব সাহেবের  মায়েরছবি তোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 


গোপীগঞ্জের বাসিন্দা সৈয়দ ইবরাহিম দীর্ঘদিন ধরে বিছানা থেকে উঠতে পারছেন না শিবিরে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করানোর মতো পরিস্থিতি নেই ।ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়েও প্রশাসনের আধিকারিকরা শুক্রবার স্বাস্থ্য সাথীর কার্ড করিয়ে দিয়েছেন। সরকারের এই উদ্যোগ খুশি সৈয়দ ইবরাহিম এর স্ত্রী তাজেমা বেগম। তিনি বলেন প্রশাসন এগিয়ে না এলে আমরা এই কার্ড করতে পারতাম না। এই কার্ডে আমার স্বামীর চিকিৎসা করাতে সুবিধা হবে।তাই রাজ্য সরকারের উদ্যোগে খুশি দাসপুর  দুই ব্লক এর গোপীগঞ্জ এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.