হাওড়াতেও চাক্কা জ্যাম কর্মসূচি - The News Lion

হাওড়াতেও চাক্কা জ্যাম কর্মসূচি

 


দি নিউজ লায়নঃ    জরুরি পরিষেবা বাদে আজ শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলোর মোর্চা। সমস্ত জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে তারা। হাওড়ায় কৃষক সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে পথে নামে বামেরা। 


শানপুরে হাওড়া আমতা রোডে অবরোধ হয়। গাড়ি আটকে রাস্তায় বসে পড়েন বাম সমর্থকেরা। এছাড়াও হাওড়ার আরও কয়েকটি জায়গায় বাম সংগঠনের তরফ থেকে অবরোধ হয়। পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিন হাওড়াতেও কৃষি বিল বাতিলের দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হয়। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। 


আটক করা হয় ২ জনকে। এদিন হাওড়ার শানপুরে বাম সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। সেখানে পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল। এছাড়া হাওড়ার গড়ফার কাছে ১১৭নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যার জেরে যানজট দেখা যায়। বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছেও চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.