'খবর এটাই, তলে তলে অধীর এখন পদ্মের দলে', কংগ্রেসের প্রতীক হাতের মাঝে 'পদ্ম'! মুর্শিদাবাদ জুড়ে পোস্টার - The News Lion

'খবর এটাই, তলে তলে অধীর এখন পদ্মের দলে', কংগ্রেসের প্রতীক হাতের মাঝে 'পদ্ম'! মুর্শিদাবাদ জুড়ে পোস্টার

 


দি নিউজ লায়নঃ    এযাবৎকাল যা ছিল আড়ালে আবডালে এবার তাই-ই চলে এল একেবারে প্রকাশ‍্যে। মুর্শিদাবাদে কংগ্রেসের প্রতীক 'হাত' চিহ্নের মাঝে পদ্মের চাষ। মুর্শিদাবাদের ডোমকল মহাকুমার নানা অংশ জুড়ে  ছেয়ে গেছে কংগ্রেসের 'হাত' প্রতীক আঁকা পোস্টারের মাঝে বিজেপির 'পদ্ম' ফুল আঁকা দলীয় ছবি। আর তলায় লেখা " খবর এটাই তলে তলে অধীর এখন পদ্মের দলে"। 


আর এই ঘটনার চাউর হতেই কংগ্রেস মহল থেকে শুরু করে জেলার রাজনৈতিক শিবিরের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত এদিন ডোমকল বাজার সংলগ্ন ভাতশালা এলাকায় বিভিন্ন দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাড়ির দেওয়ালে এই আজব হাত ও পদ্ম ফুল আঁকা পোস্টার লক্ষ্য করা যায়। যদিও এই ব্যাপারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান বলেন,"এই সকল কাজ খোদ কংগ্রেসের। তারা মাইলেজ পাওয়ার জন্য এই ফন্দি করেছে মানুষ ওদেরকে চেনেন"।


 এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অধীর চৌধুরীর রাজনৈতিক সচিব জয়ন্ত দাস সাফাই দিয়ে বলেন, " কেউ বদমাইশি করে করেছে  নিম্ন রুচির পরিচয়। " যদিও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের দাবি বহুদিন ধরেই কংগ্রেসের মদতে মুর্শিদাবাদে বাড়ছে ভাজপা বিষয়টি সকলের জানা এতদিন যা কিছুটা রেখেঢেকে হচ্ছিল এবার তাই একেবারে খোলামেলাভাবে প্রকাশ্যে এল আগামী দিনে যারা দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক তারা তৃণমূলকে সমর্থন করবেন অধীর চৌধুরীর মতো বিশ্বাসঘাতকদের কংগ্রেস নেতা কর্মীরা ক্ষমা করবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.