হাবরা সুপার মার্কেট সংলগ্ন বাস ডিপো থেকে একই সাথে চার চারটি রুটের সরকারি বাস চালু - The News Lion

হাবরা সুপার মার্কেট সংলগ্ন বাস ডিপো থেকে একই সাথে চার চারটি রুটের সরকারি বাস চালু

 


দি নিউজ লায়নঃ    হাবরার বাসিন্দাদের চাহিদাটা ছিলই।শেষে ভোটের আগে পুরন হল সেই প্রত্যাশার।শনিবার হাবরা সুপার মার্কেট সংলগ্ন বাস ডিপো থেকে একই সাথে চার চারটি রুটের সরকারি বাস চালু হল।রুট গুলো হল হাবরা থেকে তারাপিঠ, হলদিয়া, পুরুলিয়া এবং বাকুড়ার বিষ্ণুপুর। এদিন নতুন চারটি সরকারি রুটের বাস পরিষেবার আনুষ্ঠানিক সুচনা করেন হাবরা পুরসভার প্রশাসক নিলিমেশ দাস।অনুষ্ঠানে হাজির ছিলেন ডব্লিউ বি এস টিসির আধিকারিক শান্তুনু ঘোষ সহ পুরসভার অন্যান্য প্রতিনিধিরা।


হাবরা থেকে অশোকনগর হয়ে বারাসত, মধ্যমগ্রাম হয়ে চারটি সরকারি রুটের বাস পৌছে যাবে নিরদিষ্ট গন্তব্যস্থানে।এতদিন হাবরা শহর থেকে তারাপিঠ, পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়ায় সরাসরি যাওয়ার সুবিধা ছিল না।এদিন থেকে বৃহত্তর  হাবরা শহরের মানুষ এর সুবিধা পেয়ে যাবেন। নতুন রুটের বাস পরিষেবা চালু করার পর হাবরা পুরসভার প্রশাসক নিলিমেশ দাস বলেন তারাপিঠ, শিল্প শহর হলদিয়া বা পুরুলিয়া,বিষ্ণুপুর যেতে গেলে হাবরা শহরের মানুষদের ব্রেক করে যেতে হত। এলাকার মানুষদের চাহিদার কথা মাথায় রেখে খাদ্যমন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক উদ্যোগ নিয়েছেন।এরফলে বৃহত্তর হাবরার বাসিন্দাদের সুবিধাই হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.