দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার মুখ কয়লা মাফিয়া রাজু ঝাঁ - The News Lion

দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার মুখ কয়লা মাফিয়া রাজু ঝাঁ

 


দি নিউজ লায়নঃ    কেন্দ্রীয় সংস্থা সি বি আই কয়লা কান্ড নিয়ে যখন আসানসোল -দুর্গাপুর শহর জুড়ে তদন্তে নেমেছে তখন বিজেপির শনিবার দুর্গাপুর শহরে পরিবর্তন যাত্রায় মুখ হিসাবে দেখা গেল ""কুখ্যাত "" কয়লা মাফিয়া রাজেশ ঝাঁ ওরফে রাজু ঝাঁ,তার সাগরেদ কয়লার কারবারি উৎপল রায় কে জিপসি গাড়িতে করে শহর পরিভ্রমণ করতে।এই রাজু ঝাঁ বাম জামানায় আসানসোল-দুর্গাপুর র কয়লার কারবারের বেতাজ বাদশা হয়ে ওঠে।তার বিরাট সাম্রাজ্য গড়ে ওঠে।কালো হীরের কালো কারবারি রাজ্যে পরিবর্তন এর সরকার আসার পরে বেশ কয়েকবার জেলে যায়।


আর কয়লার এই কালো কারবারি আর কয়লার কালো কারবারে নজর দিতে পারেনি।কিন্তু একসময় কয়লার এই কালো কারবারি হোটেল,পরিবহনসহ বিভিন্ন ব্যাবসা করে ফেলে।কয়েকমাস আগেই পলাশডিহাতে প্রকাশ্যে দিলীপ ঘোষের উপস্থিতিতে এই কয়লা মাফিয়ার হাতে বিজেপির পতাকা ধরায় অর্জুন সিং।তবে দুর্গাপুর শহরে এই কয়লা মাফিয়া যত পদ্মশিবিরের হয়ে প্রচারে নামছেন বিজেপির অন্দরমহলেও তা নিয়ে ক্ষোভ দানা বাঁধছে।


আর এই কয়লা মাফিয়ারা যে রথে সওয়ার ছিল সেই রথের সারথি হিসাবে দেখা গেল পরিবর্তন হওয়ার পরে "" ভয়ে""পুলিশের চাকরি থেকে ইস্তফা দেওয়া বাম আমলের ""দোর্দণ্ডপ্রতাপশালী ""পুলিশ অফিসার শঙখ বিশ্বাস।রাজু ঝাঁ যখন আসানসোল -দুর্গাপুর এর বিভিন্ন থানায় ওসি ছিলেন তখন রাজু ঝাঁ র রমরমা। তাই বিজেপিতেও এখন এই জুটির রমরমা বলছেন অনেকেই।তবে সাধারণ মানুষ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে কার্যত "" আন্ডারগ্রাউন্ডে""থাকা রাজু ঝাঁ কে প্রকাশ্যে এভাবে রাজনৈতিক ময়দানে দেখে অবাক।কয়লা মাফিয়ার জনপ্রিয়তার  চাপে পরিবর্তন যাত্রার মূল রথে থাকা বিজেপির সাংসদ তথা "" হাফমন্ত্রি""বাবুল সুপ্রিয়রা যে ঢাকা পড়ে যাচ্ছেন তাও আর বলার অপেক্ষা রাখেনা।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.