বাংলা নিজের মেয়েকেই চায়- উলুবেড়িয়ায় আত্মপ্রকাশ
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের আগে রবিবার রাজ্যজড়ে তৃণমূলের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায় আত্মপ্রকাশ করল। এদিন দুপুরে উলুবেড়িয়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দলের নতুন স্লোগান প্রকাশ করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ নির্মল মাজি, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক শীতল সরদার, উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস, জেলার মুখপাত্র সুকান্ত পাল সহ অন্যান্যরা।
এলিয়েন দলের নতুন স্লোগান প্রকাশ করে বিধাযক পুলক রায় বলেন গত ১০ বছরে রাজ্যে যেভাবে উন্নয়ন হয়েছে সেই কারণে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। আর একজন ঘরের মেয়েকে যেভাবে মানুষ কাছে টেনে নিয়েছে সেই কারণেই এই শ্লোগান।

Post a Comment