দুই শতাধিক সিপিএম বিজেপি কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ উলুবেড়িয়ায় বিজেপির পরিবর্তন যাত্রার দিনেই বিজেপি নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিল। রবিবার দুপুরে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধান্দালী অঞ্চল তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপি নেতাকর্মীদের পাশাপাশি সিপিএম কর্মীরা ও তৃণমূলে যোগ দিল।
এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। তৃণমূল নেতৃত্বের দাবি এদিনের এই রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপি সিপিএম থেকে দুই শতাধিক নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছে।
এদিন বিজেপি কর্মীদের দলে যোগ দেওয়া প্রসঙ্গে বিধায়ক পুলক রায় বলেন যখন উলুবেড়িয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা হচ্ছে তখন দলের একাধিক কর্মী সেই যাত্রাকে প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষে শামিল হতে তৃণমূলে যোগ দিচ্ছে। পুলক রায় বলেন বাংলার মানুষ এখনো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আজ সেটা আবার প্রমাণিত হয়ে গেল।

Post a Comment