মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো নির্মলের - The News Lion

মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো নির্মলের

 


দি নিউজ লায়নঃ    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় এবং তাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসরে বসানোর কামনায় রবিবার আমতা মেলাই চন্ডী মন্দির পুজো দিলেন রাজ্যের শ্রম মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। এদিন মুখ্যমন্ত্রীর নামে পুজো দেওয়ার পাশাপাশি তার মঙ্গল কামনায় মন্দিরে হোম যজ্ঞ করা হয়।


বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততোই আসনের সংখ্যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি তারা ২০০ বেশি আসন পাবে যদিও তৃণমূলের দাবি এবারেও তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে। শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এদিকে রবিবার সকাল থেকেই দলনেত্রীর মঙ্গলকামনায় আমতার মেলাই চন্ডী মন্দিরে হাজির হয়ে যান মন্ত্রী ডাঃ নির্মল মাজি।


 এদিন মন্ত্রী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নিজে বসে হোম যজ্ঞ আহুতি দেন। এদিন মন্ত্রীর পাশাপাশি এলাকার বহু মানুষ মন্দিরে উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো দেওয়া প্রসঙ্গে ডাঃ নির্মল মাজি বলেন বিরোধীদের কুনজর থেকে মুখ্যমন্ত্রী কে বাঁচাতে তার এই পুজোর আয়োজন।বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আসনে বসা এখন শুধু সময়ের অপেক্ষা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.