মানুষের ভোটে নির্বাচিত হয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত মাহাতো - The News Lion

মানুষের ভোটে নির্বাচিত হয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ      শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভার অন্তর্গত চন্দ্রকোনা রোডের আঁধারনয়ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রচার করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। ওই গ্রামের প্রতিটি মানুষের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেইসঙ্গে গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে তিনি শোনেন।


 তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলেই গরিব মানুষ উপকৃত হবেন। রাজ্য সরকারের  যে প্রকল্প গুলি চালু আছে সেই প্রকল্পগুলির মানুষ সুবিধা পাবেন। তাই বাংলার মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার । তিনি আরো বলেন যে মানুষের ভোটে নির্বাচিত হয়ে তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি হাজার চেষ্টা করলেও কোন লাভ হবে না । বাংলার জনগণ জানে কাকে তারা ক্ষমতায় নিয়ে আসবেন। 


তাই ওই এলাকার গ্রামবাসীদের বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তিনি আপনাদের পাশে রয়েছেন। বিজেপি কে ভয় করবেন না বিজেপির হুমকির কাছে মাথা নত করবেন না। সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলায় সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনে জয়লাভ করার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। সেই সঙ্গে তিনি বলেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো। দল যাকে প্রার্থী করবে তাকে  জয়ী করার জন্য সকলেই একসঙ্গে কাজ করব ।ওই গ্রাম সহ আরো কয়েকটি গ্রাম ঘুরে তিনি শুক্রবার নির্বাচনী প্রচার করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.