বিজেপির তীব্র আক্রমণ করলেন সাংসদ ডাক্তার মানস ভূইঁয়া - The News Lion

বিজেপির তীব্র আক্রমণ করলেন সাংসদ ডাক্তার মানস ভূইঁয়া

 



দি নিউজ লায়নঃ     সবং বিধানসভা কেন্দ্রে  শুক্রবার সকাল থেকেই রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া  দলের বিভিন্ন কর্মসূচি তে অংশ গ্রহন করেন।শুক্রবার সকাল দশটায়   সবং সংবিধান সভার বাগনাবাড় অঞ্চলের মালিগেড়িয়া  এলাকায় কর্মী সম্মেলন করে সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন বাংলার মানুষ এবং একটি রাজনৈতিক দল বাংলা তার নিজের মেয়েকে চাই এই শ্লোগান তুললেন তার বিস্তারিত ব্যাখ্যা দিলেন সাংসদ মানস ভুঁইয়া।


 তিনি বলেন যেসব প্রকল্প গুলি বাংলার মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন প্রতিটি প্রকল্প বাংলার মানুষের   সুবিধার্থে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বাংলার মানুষ উপলব্ধি করছেন বাংলার মাটিকে ঠিক রাখতে গেলে সাম্প্রদায়িক একটা দল ভারতীয় জনতা পার্টির হাত থেকে মুক্ত করতে বাংলার জন নেত্রী পারেন বাংলা কে সঠিক দিশা দেখাতে এবং উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে।


 তাই বাংলায় নতুন স্লোগান বাংলা তার নিজের মেয়েকেই চায়। বিজেপি যে নোংরা রাজনীতি করছে মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে নাক গলিয়ে খুব অন্যায় করেছে এর তীব্র প্রতিবাদ করে তিনি ধিক্কার জানান।সারা বাংলার মানুষ নরেন্দ্র মোদির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে ধিক্কার  ও জেহাদ ঘোষণা করেছেন ।তাই বাংলায়, বাংলার মানুষ শপথ নিয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় আবার মমতায ক্ষমতায় ফিরবে। এর পর শুক্রবার সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল হয়।


 বিধায়ক কার্যালয় হতে সবং বাজার পাড়া মোড় পর্যন্ত। যে মিছিলে সামিল হয়েছিল প্রচুর যুব বন্ধুরা । মানুষের ঘরে গ‍্যাস এর দাম বাড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। তার বিরুদ্ধে শুক্রবারএই প্রতিবাদ মিছিল হয়।  উপস্থিত ছিলেন সাংসদ  ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক  শ্রীমতি গীতা ভূঁইয়া সবং ,ব্লক তৃণমূল সভাপতি অমল কুমার পন্ডা ,জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ ভূঁইয়া ,সাধারণ সম্পাদক শেখ আবু কালাম বক্স, যুব তৃনমূলের সভাপতি নিশিকান্ত কর সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.