দিঘায় ডাব ব্যাবসায়ীর রহস্যমৃত্যু
দি নিউজ লায়নঃ ডাব ব্যাবসায়ীর মৃতদেহ ধানক্ষেত থেকে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার অন্তর্গত সরিপুরপুর গ্রামে।মৃত এই ব্যক্তির নাম রবীন্দ্র সেনাপতি (৩৫)। জানা গেছে এই ডাব ব্যাবসায়ী স্থানীয় পদিমা গ্ৰামের বাসিন্দা। মঙ্গলবার সকালে সরিপুরপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এক ব্যক্তির মৃতদেহ ধান ক্ষেতে পড়ে রয়েছে। পরে ওই ব্যক্তিকে চিনতে পেরে তারা থানায় খবর দেয় । দিঘা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবার সুত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মত সোমবারও ডাব বিক্রির জন্যে বাড়ি থেকে বেরিয়েছিলো রবীন্দ্র সেনাপতি। তবে রাতে
বাড়ি ফিরেনি।রাতেই বাড়ির লোকেরা তার খোঁজাখুজি করে ।কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়নি।এর পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দুরে ধানক্ষেতের মধ্যে মৃতদেহ উদ্ধার হয় । রবীন্দ্র সেনাপতির এমন চাঞ্চল্যকর মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় পদিমা গ্ৰামের বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।এই ব্যক্তি খুন হয়েছে নাকি আত্মহত্যা করছে খতিয়ে দেখছে দিঘা থানার পুলিশ।
Post a Comment