গোপীবল্লভপুরে রাজীবের সভায় লোক নেই হতাশ বিজেপি নেতৃত্ব - The News Lion

গোপীবল্লভপুরে রাজীবের সভায় লোক নেই হতাশ বিজেপি নেতৃত্ব

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার লালগড় থেকে পরিবর্তন যাত্রার রথ যাত্রার সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লালগড়ের সেই সভায় মানুষের ভিড় ছিল না। তারই পুনরাবৃত্তি দেখা গেল বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর কলেজের সামনে বিজেপির পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে। বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি হিসেবে গোপীবল্লভপুর কলেজের সামনে এক জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেই জনসভা তে দেখা গেল হাতেগোনা কিছু মানুষ এসে ছিলেন। মানুষের ভিড় নেই যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে বিজেপি নেতৃত্বের।




 2019 সালের লোকসভা নির্বাচনে ওই এলাকা থেকে বিজেপি ভালো ভোটে লিড নিয়ে ছিল, এমনকি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে গোপীবল্লভপুর এক সমিতি দখল করে বিজেপি।ওই জনসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব ব্যানার্জী। বিজেপি নেতা রাজীব ব্যানার্জি বলেন লালগড়ের পরিবেশ ভয়ের ছিল ,তাই আতঙ্কের পরিবেশে মানুষ সেখানে যায়নি ।এজন্য জেপি নাড্ডার সভায় সেরকম মানুষের ভীড় হয়নি। রাজীব ব্যানার্জি কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞাসা করেন গোপীবল্লভপুর এ কেন মানুষের ভীড় হয়নি সে প্রসঙ্গ তিনি এড়িয়ে যান। যেভাবে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে যে পরিবর্তন যাত্রার রথ দেখতে বহু মানুষ আসবেন। 


কিন্তু গোপীবল্লভপুর এর মানুষ বিজেপির ওই রথযাত্রা যে প্রত্যাখ্যান করেছেন। তা এই রথযাত্রা কে কেন্দ্র করে তা ফের একবার প্রমাণিত হলো  মানুষ বিজেপির পাশে নেই।একের পর এক বিজেপির সভায়  লোক না হওয়ায় রীতিমতো চিন্তায় পড়েছে জঙ্গলমহলের বিজেপি নেতৃত্ব। এর আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করে গোপীবল্লভপুর ব্লকের  বেলিয়াবেড়া থানা এলাকায় একটি সভা করেছিল। সেই সভাতেও লোক হয়নি। শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের  আত্মীয় বলে প্রচার করেও তার সভাতে লোক  হয়  নি।সেদিন থেকেই মানুষ বুঝে গিয়েছে যে শুভেন্দু অধিকারীর মত মানুষকে  বিজেপির সাধারণ কর্মীরা মেনে নিতে পারেনি। কিন্তু তাতে আমল দেয়নি বিজেপির নেতৃত্ব ।পুরনো বিজেপি নেতাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। 


 তাই এখন দল  চালাচ্ছেন বিজেপির নব্য নেতারা। বিজেপির জন্ম লগ্ন থেকে যারা বিজেপি করে তাদের আর দেখতে পাওয়া যায়নি। তাই বিভিন্ন মহলে বিজেপির কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে দেখা গেল দিলীপ ঘোষের বিধানসভা এলাকায়। যেখানকার তিনি ভূমিপুত্র সেই এলাকায় রাজীব ব্যানার্জির জনসভায় একেবারে লোকের আনাগোনা নেই। বিধানসভা নির্বাচনের আগেই এর ফলে অনেকটাই ধাক্কা খাবে বিজেপি বলে রাজনৈতিক মহলের অনুমান। তবে বিজেপি নেতারা তৃণমূল হুমকি দিয়েছে বলে মানুষ আসেনি বলে যে অভিযোগ করেছে তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।তৃনমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন ওদের মিথ্যাচার মানুষ ধরে ফেলেছেন। তাই আর বিজেপির সভায় মানুষ যেতে চাইছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.