হুগলি জেলার ডানকুনিতে ভয়াবহ আগুন, এলাকা জুড়ে আতংক - The News Lion

হুগলি জেলার ডানকুনিতে ভয়াবহ আগুন, এলাকা জুড়ে আতংক

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার হুগলি জেলার ডানকুনির ভাদুয়া দিল্লি রোডের পাশে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।আগুন লাগে একটি প্লাস্টিকের পাইপ তৈরির কারখানার পাশে দাহ্য বস্তুতে।এলাকায় আরও কয়েকটি কারখানা রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। শ্রীরামপুর থেকে আরো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রওনা দিয়েছে।


 দাহ্য পদার্থ মজুত  থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।খবর দেওয়া হয় দমকলে।আগাছার জঙ্গল পোড়াতে আগুন ধরানো হয় সেই আগুন প্লাস্টিক দাহ্য পদার্থে লেগে বড় আকার নেয় বলে অনুমান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । দমকলের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রনে আনার। কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দমকলের আরো কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। যার ফলে ওই এলাকার গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.