গ্রেপ্তারি থেকে বাঁচতে সিবিআইয়ের বকলেস গলায় বেঁধে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু, তীব্র আক্রমণ কুণালের
দি নিউজ লায়নঃ সিবিআই কি করবে কোথায় যাবে তা আগেই বলে দিচ্ছেন বিজেপি নেতারা সব দেখে মনে হচ্ছে কে যেন কার হাত ধরে ষড়যন্ত্র করছে- সিবিআই প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে তৃণমূলের জনসভায় যোগ দিয়েছিলেন কুণাল। জনসভার শেষ সাংবাদিকদের প্রশ্নে তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, সিবিআই কোথায় যাবে বিজেপি নেতা রাতে আগেভাগে কি করে বলছেন। আর তার থেকেই মনে হচ্ছে কোথায় যেন কে যেন কার সথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে। সিবিআই তদন্তকারীদের প্রভাবিত করা হচ্ছে প্রতিটা মুহূর্তে।
যখন কোনো তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত হয় তখন কিছু তদন্ত গতি পায়। ধামাচাপা পড়ে। অথবা তদন্ত থেমে যায়।এদিন তৃণমূলের জনসভায় কুণাল বলেন, সিবিআই কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করছে না।কারণ সিবিআই-এর বকলেস পরে দলবদল করেছে শুভেন্দু।তাদেরকে বিস্কুট দেখিয়ে ঘেউ ঘেউ করছে আর বলছে খেলা হবে।তিনি আরও বলেন বিজেপি সমস্ত পচা নেতাদেরকে নিয়ে রাজনীতি করছে।এবার ভোটে আমরা প্রমান করে দেবো এই পচা নেতাদের কোনো মূল্য নেই। আর পেছনে তাদের নেওয়ার জন্য অমিত শাহ বিমান পাঠিয়ে বসে থাকেন। তিনি বলেন বিজেপির কেন্দ্রের জনবিরোধী নীতি প্রত্যাখ্যান করছে সারা ভারতের মানুষ। আর রাজ্যের জনমুখী নীতি চলছে ।তার জন্য বিজেপি সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। রাজ্যে ২২৫ আসন পাবে তৃণমূল।আর সরকার গড়বে।
বুকে যেন বিজেপির এজেন্ট না বসতে পারে সেদিকেও নজর রাখতে হবে।আর আমাদের দলের যদি কোন ভূল-ত্রূটি থাকে কোন নেতার উপরে যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিতে হবে।বিজেপি ৫০ টি আসন পাবে না। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে জয় শ্রীরাম বললে পেট্রোলের দাম কমবে না রান্নার গ্যাসের দাম কমবে না।দলবদল নেতা প্রসঙ্গে তিনি এদিন বলেন যারা দল বদল করে অন্য দলে গিয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।নাম ধরে ধরে তিনি বলেন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় এমনকি বৈশাখী ডালমিয়ার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।এদিন প্রথমে ক্যানিংয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,আইএনটিটিইউসির সভাপতি শক্তি মণ্ডল,জেলা তৃণমূল কো অর্ডিনেটার পরেশরাম দাস, প্রমূখ।

Post a Comment